somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শতকষ্ট করেও অনলাইনে ইনকাম করতে পারছি না আল-আমিন ভাই। প্লীজ আমাকে সাহায্য করেন।

০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সবাইকে আমার সালাম জানিয়ে আজকের টিউনটি লিখতে বসলাম।আগেই বলে নেই আমি ভাইয়া ভালভাবে লিখতে পারি না।তারপরেও আপনাদের অনুরোধে আজ লিখতে বসলাম।

আমি কে ? প্রথমেই ছোট করে আমার পরিচয়টি আপনাদের দিতে চাই।আমি মো: আল-আমিন আউটসোর্সিং বা ফ্রিল্যান্সিং –এর সাথে ২০১০ সাল থেকে পুরোপুরিভাবে জড়িত ছিলাম, আছি, থাকব ইনশাল্লাহ।দীর্ঘ কয়েকটি বছরে অনলাইনে ইনকামের উপরে অনেক আটিকেল বা ভিডিও দেখেছি এবং দেখতেছি।কিন্তু সত্য কথা বলতে কি এই সমস্ত আটিকেল বা ভিডিও দেখে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটাই মুলকথা



এবার আশি মুল কথাই:

ইন্টারনেট / অনলাইন একটা বিশাল প্লাটফর্ম। আপনি যে কোন তথ্য ইন্টারনেট থেকে নিতে পারবনে।যে কোন কিছু শিখতে ও জানতে পারবেন।তবে এটা মনে করা ঠিক না যে ইন্টারনেট আছে বলেই আপনি প্রতি মাসে হাজার হাজার টাকা / ডলার আয় করতে পারবেন।আমার কাছে প্রতিদিন এমন অনেক ফোন আসে যারা আমাকে বলেন ভাইয়া আমি নতুন কম্পিউটার কিনছি ও ইন্টারনেট

সংযোগ নিয়েছি।আমাকে একটা ইনকামের মাধ্যম বলে দেন বেশি না মাসে ১০০০ থেকে ১৫০০ ডলার ইনকাম করতে

পারলেই হবে।

আচ্ছা আপনারাই বলেন একটা মানুষের কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ থাকলেই মাসে ১০০০ থেকে ১৫০০ ডলার

তার কাছে দৌড়ে আসবে কি ? উত্তর : আসবে না।

তাহলে যে খবরের পাতায়, টেলিভিশনে দেখায় অনলাইনে কাজ করে আজ প্রতিষ্ঠিত হয়েছেন মাসে হাজার হাজার ডলার

আয় করতেছে।তাহলে কি এসব ভুয়া / মিথ্যা খবর ? উত্তর: না মিথ্যা খবর না।সত্য খবর তারা অবশ্যই হাজার হাজার ডলার আয় করতেছে। এখন অনেক প্রশ্ন আসতে পারে।যেমন:

প্রশ্ন: কিভাবে তারা মাসে হাজার হাজার ডলার আয় করতেছে ?

উত্তর: এক মিনিট প্রথমেই একটা কথা চিন্তা করেন।আপনি কবে থেকে অনলাইন-এর সাথে জড়িত আছেন আর ওনারা কবে থেকে জড়িত আছেন ?

প্রশ্ন: হ্যাঁ আপনার উত্তর হতে পারে ৫ থেকে ৬ বছর ধরে ইন্টারনেট ব্যবহার করি।কিন্তু অনলাইনে আয় করতে পারছি না ! অনেক Youtube ভিডিও দেখছি। মোটামোটি কাজও পারি কিন্তু ইনকাম করবো কিভাবে বুঝতেছি না। প্লিজ হেল্প ভাইয়া !

উত্তর: অনেক ভাল আপনি যদি ৫ থেকে ৬ বছর ধরে ইন্টারনেট ব্যবহার করেন।কিন্তু এখন আপনার সেই ৫ থেকে ৬ বছর ধরে ইন্টারনেট ব্যবহার কোন কাজে লাগতেছে না।কারণ তখন সবাই ইন্টারনেট ব্যবহার করতেছে দেখে আপনিও ব্যবহার করা শুরু করেছিলেন।তখন টাকা খরচ করে এম.বি কিনে ইন্টারনেট ব্যবহার করতেন কিন্তু কখনো ভাবেন নাই এম.বি কিনার টাকা

ইন্টারনেট থেকেই তোলা সম্ভব।কিন্তু এখন সেটা ভাবতেছেন তাহলে আপনাকে সেই ভাবে ইন্টারনেট ব্যবহার করা জানতে হবে যেন আমার এম.বি কিনার

টাকা ইন্টারনেট থেকেই উঠাতে পারি।

প্রশ্ন: ভাইয়া আমি কি ভাবে ইন্টারনেট ব্যবহার করে টাকা উপার্জন করবো ? প্লিজ বলেন !

উত্তর: প্রথমেই এই চিন্তা বাদ দেন আপনার কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ আছে বলেই আজ থেকেই আপনি

ইনকাম করতে পারবেন।রিসার্চ করেন অনেক তথ্য পাবেন। Youtube- এ ভিডিও দেখেন বাংলা এবং ইংরেজি অসংখ্য ভিডিও আছে অনলাইনে ইনকামের উপরে। সেগুলো

দেখে ধারনা নিন। Google-এ সার্চ করেন অনেক তথ্য পাবেন।কেন অন্যের উপর নির্ভর করতেছেন যে উনি

আমাকে বলবেন তার পরে আপনি তার কথা মত যা যা বলবেন তাই তাই শুধু করবেন।আচ্ছা আপনি যার কাছে

এই সমস্ত তথ্য নেন সে কি এই সমস্ত তথ্য আবিষ্কার করেছেন না কি শিখেছেন।এখন আপনি যদি নিজে ইন্টারনেট

থেকে সার্চ করে তথ্য গুলো জানেন তাহলে ওনার কোন প্রয়োজন আছে কি ?

প্রশ্ন: আচ্ছা ভাইয়া Google-এ সার্চ করে আর Youtube- এ ভিডিও দেখে পরিপূর্ণভাবে কাজ শিখা যাবে ?

উত্তর: হ্যাঁ Google-এ সার্চ করে আর Youtube- এ ভিডিও দেখে পরিপূর্ণ ভাবে কাজ শিখা যাবে।তবে এটা

সবার জন্য প্রযোজ্য না।কারন সবাই Google এবং Youtube- এর মাধ্যমে শিখতে পারবেন না।ক্লাসের সব

ছাত্র এক রকম হয় না।কারও প্রাইভেট লাগে আবার কেউ প্রাইভেট পড়ায়।ঠিক সেই রকম।কেউ অনলাইনে ভিডিও দেখে পরিপূর্ণভাবে শিখতে পারতেছেন আবার কেউ তার আগা-মাথা কিছুই বুঝতে পারতেছেন না। তাদের জন্যে গাইড লাইনের প্রয়োজন।তারা যে কোন কারও কাছ থেকে /প্রতিষ্ঠান থেকে গাইডলাইন নিয়ে কাজগুলো পরিপূর্ণভাবে শিখে নিতে পারেন।মনে রাখবেন পরিপূর্ণভাবে কাজ শিখার পরেই ইনকামের চিন্তা করবেন।

প্রশ্ন: আচ্ছা ভাইয়া পরিপূর্ণভাবে কাজ শিখার পরে কিভাবে কাজ পাব ? কে আমাকে কাজ দিবে?

উত্তর: আপনি যদি কাজ ভালভাবে করতে পারেন কাজ পাওয়ার অভাব হবে না।ইন্টারনেটে অনেক মাধ্যম আছে ইনকাম করার।তার মধ্যে Upwork (Odesk), Freelancer, Fiverr, Seoclerk, Peopleperhour ইত্যাদি মার্কেটপ্লেসগুলো দিয়ে প্রথমে শুরু করতে পারেন।আমি মনে করি প্রথমে আপনি Upwork (Odesk), Freelancer, Fiverr, Seoclerk, Peopleperhour ইত্যাদি মার্কেটপ্লেসগুলেতে আপনার Profile তৈরি করুন।তার পরে চেষ্টা করেন ভাল একটা বায়ারের কাজে এপ্লাই করার কারন আপনি যদি বড় মাপের / ভাল একটা বায়ার পান

আপনার ক্যারিয়ার শুরু হয়ে যাবে।আমি ক্লিয়ার করে বলছি প্রথমেই চিন্তা থাকতে হবে আমি তো এখন অনেক

ভাল ভাবে কাজ গুলো করতে পারি।কাজ করার জন্যে যা যা প্রয়োজন সব কিছু জানি এবং আছে।তাই প্রথম থেকেই একটাই চিন্তা করবেন আমি ৬ মাস থেকে ১ বছর শুধু মাত্র ভাল বায়ারের কাজে এপ্লাই করব এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো।

মনে করেন ৬ মাস কাজে এপ্লাই করার পরে আপনি একটা ভাল বায়ারের কাজ পাইলেন।এখন আপনি রাত-দিন কষ্ট করে ভালভাবে আপনার বেস্ট কাজটা করে তাকে জমা দিলেন।তার পরে তাকে বুঝায়ে বললেন আমি আপনার সাথে লংটাইম কাজ করতে চাই! আপনি যদি চান আমি

মার্কেটপ্লেস (Upwork (Odesk), Freelancer, Fiverr) ছাড়াও সরাসরি আপনার কাজ করে দিতে পারবো।ইনশাল্লাহ ১ বছরের মধ্যে আপনার আর কোন মার্কেটপ্লেস লাগবে না।আপনি সরাসরি বায়ারের সাথে যোগাযোগ করে কাজ করতে পারবেন এবং বায়ার আপনাকে প্রতি মাসে বেতন দিবে।

অনেক কিছু বলে ফেললাম।জানি লেখার মধ্যে অনেক ভুল ত্রুটি আছে যদি মনে করেন ভাইয়ার লেখা কিছুটা হলেও অনুপ্রেরণা দিয়েছে তবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।ভাল থাকবেন অন্যকেও ভাল রাখার চেষ্টা করবেন।

আল্ল্াহ হাফেজ।

পরবর্তী টিউনে যা থাকবে: অনলাইনে ইনকামের জন্যে কি কাজ শিখবেন ? কি ভাবে শিখবেন ?

কেন শিখবেন ? বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ।

যদি কোন কিছু জানার থাকে ফেসবুকে আমি

সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৬ দুপুর ২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×