somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব আবহাওয়া দিবস আজ

২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৩ মার্চ, বিশ্ব আবহাওয়া দিবস। ১৯৫০ সালের এই দিনে বিশ্ব আবহাওয়া সংস্থা গঠন করা হয়। পরের বছর এটি জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে মর্যাদা পাওয়ার পর থেকে দিনটিকে বিশ্ব আবহাওয়া দিবস হিসেবে পালন করা হচ্ছে। বর্তমানে ১৮৯টি দেশ বিশ্ব আবহাওয়া সংস্থার সদস্য। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৮৯টি সদস্য রাষ্ট্র দিবসটি পালন করে। ১৯৫১ সাল থেকে সারাবিশ্বে ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয়ে আসছে।

বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বজুড়ে আবহাওয়ায় সৃষ্টি হয়েছে টালমাটাল অবস্থা। সাগরের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উপকূলবর্তী দেশগুলো বিপর্যয়ের মুখে পড়েছে। ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস বৃদ্ধি পেয়েছে। এর ফলে জানমালের ক্ষয়ক্ষতিও বেড়েছে। এসব সমস্যা সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যেই প্রতিবছর এই দিবসটি মূলত পালন করা হয়।

পটভূমি:
অর্থশালী-অর্থলোভী দেশ আর সম্প্রদায়গোষ্ঠীর ভাবনাহীন আর দায়িত্বহীন কর্মধারা আমাদের এই সুন্দর পৃথিবীকে শোষণ করেছে, যার অবশ্যম্ভাবী পরিণতি এই সমগ্র পৃথিবীর আবহাওয়া-পরিবর্তন। এর কোনো প্রতিকার সম্ভবত আজ আর নেই। তবে আমরা চাইলে এর ক্ষতির পরিমাণটা কিছুটা কমিয়ে আনতে পারি। আজ থেকে ২০/২৫ বছর আগেও এই অবস্থাটি সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণের মধ্যে ছিলো। বিশেষজ্ঞদের নির্দেশ উপেক্ষা করে আর্থিক শক্তিশালী দেশগুলো তাদের ব্যবসায়িক লাভের জন্য আপনার/আমার/আমাদের সকলের এই পৃথিবীকে ঠেলে দিয়েছে আবহাওয়া দুর্যোগের মুখে। বাংলাদেশের অবস্থা এক্ষেত্রে আরও করুণ। যে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই ধ্বংসের খেলায় মেতে উঠছে। এই অবস্থা এভাবে চলতে থাকলে আবহাওয়া বিজ্ঞানীদের ধারণা ২০৫০ সালের মধ্যে বাংলাদেশ পানির নিচে তলিয়ে যাবে সেটি কিছুটা হলেও সত্যি হওয়ার সম্ভাবনা থাকে। তাই আসুন আমাদের আগামী প্রজন্মকে সুস্থ্য-সুন্দর একটি পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ করে দিতে আবহাওয়াকে দূষিত করা থেকে বিরত হই বা যারা এই ধরনের কাজ দিনের পর দিন করে চলেছে সে বিষয়ে সকলে জোটবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করি।

সাথে থাকুন অনলাইন বাংলাদেশের

ফেইসবুকঃ https://www.facebook.com/online.bangladesh.org
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×