ওরা স্বার্থপর নয় ভাগ করে খায়
১৫ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শাকিল সরকার
মানুষের নিকটতম আত্মীয় বোনোবো প্রজাতির বানর স্বার্থপর নয়। কোনো খাবার যখন তাদের সামনে আসে তখন তারা একাই তা সাবাড় করে দেয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে না। বরং অপো করে অন্য সঙ্গীদের জন্য। সবাই যখন আসে তখন তারা সেই খাবার ভাগ করে খায়। মানুষসহ অনেক প্রজাতির প্রাণীর কাছেই এমনটি আশা করা কঠিন। বিজ্ঞানীরা বিষয়টি নিয়ে গবেষণা করে এমনটিই মন্তব্য করেছেন। কারেন্ট বায়োলজি জার্নালে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির ড. ব্রায়ান হার এবং কঙ্গোতে বোনোবোদের একটি সেন্টারে কর্মরত সুজি কুইটেন্ডা বলেছেন, তারা একটি ুধার্ত বোনোবোকে খাদ্যে ভরপুর একটি কে প্রবেশ করিয়ে তার আচরণ পর্যবেণ করে দেখেছেন। ওই করে পাশে ছিল আরও দুটি ক। একটি ছিল খালি এবং অপরটিতে ছিল একটি বোনোবো। ড. হার বলেন, ুধার্ত বোনোবোটি ইচ্ছা করলেই তার প্রিয় খাবার একাই সাবাড় করে দিতে পারতো। কিন্তু সে তা না করে অন্য বোনোবোকে সেখানে আসার সুযোগ দেয় এবং দু’জনে ভাগ করে তা খায়। কিন্তু কেন তারা এটি করে তা নিয়েই গবেষণা চলছে। ড. হারের মতে, ভবিষ্যতে যাতে সুবিধা পাওয়া যায় সেই কারণেই হয়তো তারা এমনটি করে থাকতে পারে। নইলে খাবার পেলে একাকীই সাবাড় করে দিত তারা।
কিন্তু আসলে কী তাদের এমন কাজে অনুপ্রাণীত করে তা নিয়েই এখন ভাবা দরকার। এটা বের হলেই নিশ্চিত হওয়া যাবে মানুষও কি কারণে স্বেচ্ছায় কোনো খাবার অন্যের সঙ্গে ভাগাভাগি করে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১২ ই আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৩

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৯:২৩

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা...
...বাকিটুকু পড়ুন