somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেধা নাকি সুপারিশ কোনটা বেশি বাস্তবসম্মত?

১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চাকুরীর জন্য এপ্লাই করলেন, ইন্টারভিউ দিলেন, সময় গেলে এপয়েন্টমেন্ট লেটার হাতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন।এমনটা ঘটে? বাংলা সিনেমার স্ক্রিপ্টে বোল্ড করে এমন লিখতে পারবেন সমস্যা নেই। বাংলাদেশ এমন হবার সম্ভাবনা কতটুকু? ম্যাক্সিমাম মগজে প্রসেস করা থাকে যে, প্রার্থী সিলেক্ট করা হয়ে গেছে, ফর্মালিটির জন্য শুধু এসব চাকুরীর এড দেয়া হয়েছে।ব্যাপারটা শুধু বাংলাদেশে নয়, গতবছর ব্লগ পোস্ট থেকে জানতে পেরেছিলাম, অস্ট্রেলিয়া /কানাডায় একই হালচাল ; এমনকি আয়ারল্যান্ডেও গায়ের রং ম্যাটার, মেধা নয়; সবচেয়ে বড় ব্যাপার যারা চাকুরী দিবে তাদের ইচ্ছা ও বাধ্যবাধকতা। বড় বড় বুলি কর্পোরেটের ডেস্কে কেঁদে কেটে মুর্ছা যায় বারংবার।

অতিমেধাবী/ জিনিয়াসদের সমস্যা হবার কথা নয় নিশ্চই ;বিশ্বে কতভাগ এমন? বিশ্ব বাদ, ৩য় বিশ্বের সোনার বাংলায় এমন প্রজাতির দেখা মিলে? গত ১ যুগ পাবলিক ভার্সিটির নিয়োগে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী মেধার যোগ্যতায় চেয়ার পেয়েছে,এমন নজির নেই সম্ভবত।দেশের কর্মসংস্থানের ৫ ভাগ কভার করে সরকারী খাত, ৯৫ ভাগ করে বেসরকারি খাত।স্নাতকোত্তর ৩৪ ভাগ ও স্নাতক ৩৭ ভাগ চাকুরী পায় না। ২০১৯ থেকে ২০২২ পর্যন্ত বেকারের সংখ্যা ৫০ লাখ বেড়েছে, উচ্চশিক্ষিত বেকারত্বে ২৮ দেশের মধ্যে বাংলাদেশ ২য়(এশীয় প্রশান্ত মহাসাগরীয় এলাকা)। আপনি আমি নিশ্চই আইনস্টাইন নই যে ক্লার্কের চাকুরীর ডেস্ক থেকে ম্যাক্স প্লাংক সহকারী দিয়ে ডেকে পাঠাবে, শুধুমাত্র কয়েকটা সাইন্টেফিক পেপারের জোরে,যা সভ্যতার চাকা সামনে নিয়েছে দ্রুত।

দেশের বড় চাকুরী সুপারিশে হয় তবে ফ্যাক্টরির গেটের বাইরে ফাইল নিয়ে দাড়িয়ে থাকা চাকুরী প্রত্যাশির চাকুরীও আজকাল অল্প টাকায় কেনাবেচা হয়ে যায়; আমি দেখেছি চট্রগ্রাম বন্দরে টাকার জোরে কিভাবে ডুকে গেলো, অথচ আপনজন থেকেও চাকুরী পায়নি টাকা থাকা স্বত্বেও। সুপার মোটিভেশন নিয়ে প্রতিসপ্তাহে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে পা রাখে সরকারী চাকুরীর জন্য। কতভাগের ভাবনায় কাজ করে ' হাল ছাড়া যাবে না।কতভাগ সফল হয়?? সচিবালয়/মন্ত্রনালয়/বিভিন্ন নিয়োগ পরীক্ষা /বিসিএস, পোর্ট/কাস্টমস আধিপত্য থেকে সস্তা শ্রমের ১২/১৪ ঘন্টার চাকুরীর হালচাল ভালো ঠেকছে বলে মনে হয় না। আপনি রংচং দেখলে শেয়ার করতে পারেন।

চাকুরীর বাজারদর আপনি কি দেখছেন?আপনার চাকুরীজীবন কি সুপারিশনামায় শুরু হয়েছিলো? ব্লগে যারা প্রবীণ তারা কি সুপারিশনামায় নাম লিখে কাউকে চাকুরী পেতে সাহায্য করেছেন; করে থাকলে জানাবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×