সাহারা কাপ ২০১৪ , ২য় ম্যাচ । ইন্ডিয়ার ব্যাটিং শেষে তাদের সংগ্রহ সব উইকেটের বিনিময়ে ১০৫ রান । বাঘের আওয়াজেই গর্জে উঠেছিল বোলিং লাইন আপ । কিন্তু সব অর্জন শেষ করে দিল ব্যাটিং লাইন আপ । এর মধ্যে তাসকিন আহমেদের অভিষেক ম্যাচের ৫ উইকেটের রেকর্ড ও ম্লান হয়ে পরে ।
একজন বাংলাদেশী হিসেবে নয় , বিশ্ব ক্রিকেটের দর্শক হয়ে আমি এটা বলব যে বাংলাদেশ এমন একটা টিম যে টিম শুধু খেলার জন্য নয় খেলে ১৬ কোটি প্রাণের জন্য , ভালবাসার তাগিদে । অথচ সেই টিম কিভাবে আমাদের সপ্ন গুলো এভাবে শেষ করে দেয় সেটা ভাবতেই অবাক লাগে ।
হ্যা , অবশ্যই খেলার মাঝে হারজিত থাকবে তাই বলে এভাবে ??
আমি খুব নগন্য একজন দর্শক , ক্রিকেট বিষেষজ্ঞ নই তারপরও বলব খেলাতে কারোরই মন ছিল না , কেমন একটা খাপ ছাড়া ভাব । তারপরও আমি একটা কথা বলতে চাই অন্যান্য ক্রিকেটারদের :
একটা বার তাকান মাশরাফি ভাই এর দিকে , জাতীয় দলের বাইরে ছিলেন তিনি অনেক দিন , ইনজুরির কারনে । টিমের যে কোন অবস্থাতে তাকে কখনো দেখবেন না অন্যমনষ্ক থাকতে । আমার ক্ষুদ্র ক্রিকেট অভিজ্ঞতায় যা দেখেছি তা হচ্ছে তিনি সব সময়ই চেষ্টা করেন নিজের সম্পূর্ণ টুকু দিয়ে খেলতে , তাকে যদি কখনো এমন দেখে থাকেন তাহলে আমাকে নিজ গুণে ক্ষমা করবেন । আমি এটা অস্বীকার করি না যে ম্যাশ ভাই মাঝে মাঝে মার খান , সেটা হবেই । কিন্তু তিনি চেষ্টা করেন নিজের সম্পূর্ণ টুকু দিতে । এটুকুই বা কম কিসে , আজ যদি তার মতো ডেডিকেটেড ভাবে অন্য আর ৫ টা প্লেয়ার ও খেলত না তাহলে দেখতেন বাংলাদেশ টিম কোথায় গিয়ে দাড়াত ।
সাম্প্রতিক কালে খুব সম্ভবত টি টুয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচ হারার পর মাশরাফি ভাই কেদেছিলেন কেননা তার অভার গুলোতেই বেশী রান গিয়েছে । চিন্তা করতে পারেন ?? ম্যাচ হারার জন্য তিনি দায়ী নয় অথচ তিনি তা নিজের ঘড়ে নিয়ে নিচ্ছেন , স্যালুট বস । আপনাকে দেবার মতো আমার কিছুই নেই , শুধু অন্তর থেকে আপনাকে শ্রদ্ধা করতে পারি । বেচে থাকুন আপনি বাংলার বোলিং লিজেন্ড । দলের একমাত্র ডেডিকেটেড 'বাঙালী' ক্রিকেটার

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



