লেখিকাঃ-
হেম কাব্য
কবিতায় বলে যাবো রৌদ্র প্রদীপ্ত হয়
তবু গাহিয়াছি চাদঁনীর গান মিথ্যা আবার সত্য নয়
সজনে মায়ার গুড়ি নড়ে চড়ে
শিশুমানবী আমার পিতৃশোক কাউকে শুনাব বলে
গৃহপ্রাঙ্গণে কে আমার রাখিবে বাশি
বেনামী কস্টের নিশানা চেয়ে তাকে পরাব রাখি
তাতেই আমি নিথর
অবান্তর আনন্দের শীত অসারতা ভাইটি আমার সহোদর।
এই ছুটি এই যাই মাথায় অলঙ্ঘ্য পয়গাম
দূরন্ত কিশোরী আমি বোনটি এসে টেনে যাবে কান
আমি চলিতে চাই ক্লেশ অবরোধে
যে আচলে আছে ক্ষীরের সোহাগে
কবিতায় বলে যাবো মোর ক্ষুধা উগ্র আরো
নিস্কলঙ্ক নীল ওষ্ট তুলেছি পিতৃশোক ভাগ করো
ত্রাস ব্যথা হাসি কান্না জীবন পড়িয়া রয়
মাঝে মাঝে বাঞ্চকূপ কবিতা কথা কয়

সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১৪ ভোর ৪:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


