আড়ম্বর ভালবাসার
শুধুই পুরুষের অধিকার?
আকাশের চাঁদ এনে দেব তোমার জন্য,
আর দেব একশো আটটা নীলপদ্ম ,
দুরন্ত ষাঁড়কে বস মানাবো,
বুকের সুগন্ধি রুমাল নিবো ,
শ্লোগানে মুখর রাজধানী ঢাকা,
কিনে এনে দেব পুরো কলকাতা ।
আমি নারী
আমিও তোমার মতই ভালবাসতে পারি,
কিংবা তোমার চেয়েও বেশি ।
আমি তোমায় দিতে পারি উপহার
সুউচ্চ সুডৌল পাহাড়,
ঝরনার জল টলমল ,
দিতে পারি এঁকে তোমার ঠোঁটে
ভালবাসার লাল কমল ।
আরো দিতে পারি বটবৃক্ষের ছায়া
আমার আঁচল তলে,
সাথে দিতে পারি মৃদুমন্দ বাতাস
হাত পাখার তালে তালে ।
আমি দিতে পারি রসনার সুখ
দেহের বিলাস,
ময়ূরপঙ্খী ভাসাতে পারি সুখসাগরে
ছিন্ন করে স্বীয় অন্তর্বাস ।
আরো দিতে পারি উত্তরাধিকার
তোমার অহংকার,
যে হবে সারথি তোমার
বইবে আজন্ম প্রজন্মভার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



