somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃটেনের শিক্ষাব্যবস্থা-১

১১ ই জুন, ২০১২ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংক্ষিপ্তরূপ
বৃটেন বা যুক্তরাজ্যে শিক্ষা একটি ক্রম উন্নয়নমূলক বিষয়। ইংল্যান্ড, ওয়েল্স, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড এ চারটি রাজ্যের সমন্বয়ে গঠিত যুক্তরাজ্য। এ রাজ্যগুলোর ভিন্ন ভিন্ন ধরনের। এ ক্ষেত্রে স্কটল্যান্ডের শিক্ষাপদ্ধতি অপর তিনটি রাজ্য থেকে সবচেয়ে ভিন্নধর্মী।
ইংল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়ালসের অধিকাংশ স্কুলগামী শিশুরা নার্সারি স্কুল, দু' ধরনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মধ্য হতে যে কোন একটিতে ভর্তি হয়ে বাধ্যতামূলক শিক্ষা গ্রহণ করে থাকে। তারপর Sixth form প্রতিষ্ঠানে ভর্তি হয়, যা বাধ্যতামূলক নয়।

বৃটেনে উচ্চ শিক্ষার পূর্ব পর্যন্ত শিক্ষার জন্য ৬টি ধাপ ধরা হয়।
১. Foundation stage (দুই বৎসরঃ নার্সারী, রিসিপশন ক্লাস),
২. Key stage 1 (দুই বৎসর),
৩. Key stage 2 (৪ বৎসর),
৪. Key stage 3 (৩ বৎসর),
৫. Key stage 4 (২ বৎসর),
৬. Sixth Form অলিখিতভাবে Key stage 5 (দুই বৎসর)।
এ হিসেবে শিশুদের পড়াশুনা শুরু হয় ৩ বছর বয়স শেষে।
বৃটেনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিভিন্নভাবে বিন্যস্ত। ওখানকার শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েক ধরনের কাঠামো হয়ে থাকে। যেমন-
১. নার্সারি > ইনফ্যান্ট স্কুল > জুনিয়র স্কুল > সেকেন্ডারি স্কুল > সিক্সথ ফর্ম কলেজ।
২. নার্সারি > প্রাইমারি স্কুল > সেকেন্ডারি স্কুল উইদ সিক্সথ ফর্ম।
৩. নার্সারি > ফার্স্ট স্কুল (লোয়ার স্কুল) > মিডল স্কুল > আপার স্কুল উইদ সিক্সথ ফর্ম।
নিচের চার্টে দেখা যাক-

যুক্তরাজ্যে ৫ থেকে ১৬ বছর পর্যন্ত সকল শিশুর জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে। তবে স্কুলে বসে পড়াশুনা করাটা বাধ্যতামূলক নয়। জানুয়ারি ২০০৭ থেকে এই বাধ্যতা ইংল্যান্ডের জন্য ১৬ বছরের পরিবর্তে ১৮ বছর করা হয়েছে। বৃটেনের অধিকাংশ ছাত্রছাত্রীরা সরকারী অর্থায়নে পরিচালিত স্কুলে পড়াশুনা করে। সেখানে অভিভাবকদের শিক্ষাখাতে অতিরিক্ত কোন অর্থ খরচ করতে হয় না। সরকার শিক্ষাখাতে কর আদায় করে এসব প্রতিষ্ঠানের খরচ চালিয়ে থাকে। এ ছাড়া বেসরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানেও বিপুল অর্থ ব্যয় করে একশ্রেণীর অভিভাবক তাদের সন্তানদের লেখাপড়া করিয়ে থাকেন।

পুরো বৃটেনেই শিক্ষকরা যে ব্রত নিয়ে তাদের ছাত্রছাত্রীদের পাঠদানসহ যাবতীয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন তা হলো 'In Loco Parentis' অর্থাৎ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকগণ ছাত্রছাত্রীদের পিতা বা মাতার ভূমিকা পালন করে থাকেন। তারা পিতা-মাতার মত আদর-যত্নে, স্নেহ-মমতায় শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকেন। কোন শিক্ষার্থীকে যদি শাস্তি দিতেই হয় তাহলে তার সর্বোচ্চ শাস্তি হয়ে থাকে আটকিয়ে রাখা বা বর্জন করা কিংবা স্কুল থেকে বহিস্কার করা। কিন্তু কোনভাবেই দৈহিক শাস্তি দেয়া হয় না। ওখানে দৈহিক শাস্তি কঠোরভাবে নিষিদ্ধ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১২ বিকাল ৩:২৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×