somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফাদার জে এস পিশোতো

২৩ শে আগস্ট, ২০১২ সন্ধ্যা ৭:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফাদার জে এস পিশোতো নটর ডেম কলেজের প্রিন্সিপাল ছিলেন ১৯৯৮ সাল পর্যন্ত। সম্ভবত তার সময়কালই নটর ডেম কলেজের স্বর্নযুগ। আমরা খুব সৌভাগ্যবান যে, তার অবিভাবকত্বে একটা বছর কাটাতে পেরেছিলাম। আমার এই লেখা তার উদ্দেশ্যে। যদিও জানি তিনি এটা কখনোই পড়বেন না।

ফাদার পিশোতো আমাদের পদার্থ বিজ্ঞান পড়াতেন। সকাল ৮ টায় ক্লাস, তিনি আসতেন অন্তত ৫ মিনিট আগে। এসে দরজা লাগিয়ে দিতেন।আমি একদিন ৮টা বাজার ৩ মিনিট আগে এসে দেখি দরজা বন্ধ। নক করলাম, রোল কল শেষে বিরক্তমুখে দরজা খুলে বাজখাই স্বরে (অবশ্যই এমেরিকান উচ্চারনে বাংলায়) জিজ্ঞেস করলেন "কি চাই?"
আমি বিনয়ের সাথে মিনমিন করে বললাম, আমি এই ক্লাসের একজন ছাত্র। আমি ক্লাস করতে চাই।
ফাদার বললেন No, No, You are late.
আমি আবার বিনয়ের সাথে বললাম যে, আমি ৮ টা বাজার তিন মিনিত আগেই এসেছি।
তিনি বললেন “কোথাও যে সময় যাবার কথা, তার অন্তত ৫মিনিট আগে যেতে হবে।৪মিনিট আগে গেলেও ১ মিনিট লেট”
আমি আজও এই শিক্ষাটা ভুলি নাই। সবসময় এটা মেনে চলার চেষ্টা করি। বন্ধুরা, আত্তীয়রা সবাই আমাকে নিয়া হাসাহাসি করে,পাগল বলে, টাইম নিয়া বাতিক বলে বিরক্ত হয়। কিন্তু, আমি জানি কতটা প্রয়োজনীয় শিক্ষা আমি পেয়েছি।

আর একদিনের কথা, বিকেলের দিকে ঠিক বিকেল না সাড়ে তিনটার ফিজিক্স ল্যাব শেষে, আমরা কয়েকজন কলেজ মাঠে ক্রিকেট খেলছিলাম। হটাত বলটা পাশের ফাদারদের ডর্মে চলে যায়। আমি আর তানভীর বল আনতে ডর্ম কম্পাউন্ডে যাই। ফেরার পথে ফাদার পিশাতোর সাথে দেখা। সাথে সাথে আমরা দুইজন একসাথে চিতকার দিয়ে বললাম Good morning, Father. (আসলে প্রতিদিন সকালে ফাদার ক্লাসে ঢোকার সাথে সাথে এইটা বল্লতে বল্লতে অভ্যাস হয়ে গেছিল)
ফাদার পিশাতো মুচকি হেসে বললেন, “my dear boys, good morning না, it will be good afternoon (এফটারনুন)"

এই কথা মনে হলে এখনো হাসি পায়।
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

লিখেছেন জুল ভার্ন, ০৩ রা অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৫

৩৬ জুলাইয়ের বিপ্লবের পর বাংলাদেশে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনটা বোধহয় সরকারে নয়- আমাদের আচরণে!

আমাদের মধ্যে বৃহত্তর একটা অংশের বদ্ধমূল বিশ্বাস- আইন মানতে হবে না, নিয়ম মানা বোকামি, সরকারের সবকিছুই মানুষের মৌলিক... ...বাকিটুকু পড়ুন

ইমাম মাহদী আসার আগে নেতৃত্ব দাবী করা সকল দলই গোমরাহের পথে আছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৭

সেক্যুলার দলকে সমর্থন ততো দিন পর্যন্ত দিয়ে যেতে হবে, যতো দিন ইসলামী দলগুলো 'যোগ্য' না হয়ে উঠছে।
বাংলাদেশের কোন ইসলামী দলই দেশ চালাতে সক্ষম নন।

ইসলামে বলা... ...বাকিটুকু পড়ুন

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

×