somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের রাজনীতির তৃতীয় শক্তি কে হচ্ছে?

২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামীলীগ বা বিএনপির বাহিরে রাজনীতির তৃতীয় শক্তির উত্থান নিয়ে গত কয়েক বছর ধরে অনেক আয়োজন অনেক চেষ্টা সবই অনেকটা ব্যার্থ। তবে তৃতীয় শক্তির যারা প্রত্যাশা করেন, তারা কিন্তু বসে নেই। এর অন্যতম কারণ আওয়ামীলীগ এবং বিএনপির রাজনৈতিক ব্যার্থতা। রাজনৈতিক দূর্বৃত্তায়নের কারণে আওয়ামীলীগ এবং বিএনপির প্রতি গণমানুষের যে ক্ষোভ তা ধারন করার শক্তি বাংলাদেশের প্রচলিত কোন রাজনৈতিক দলেরই নেই।

একটা সময় মনেহয়েছিল গণজাগরণ মন্চ বুঝি বাংলাদেশের রাজনীতির তৃতীয় শক্তি হতে যাচ্ছে। পরে দেখা গেল, সবই সাজানো নাটক। গণজাগরণ মন্চকে রাজনীতির ক্লাউনে পরিণত করা হল। অবশ্য মন্চ যখনই ধর্মের সাথে সাংঘর্ষিক অবস্হান নিয়েছে কিছু কিছু ক্ষেত্রে তখই অনেকে এর ভবিষ্যত নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

ধর্মানুভূতির কারণে মানুষ সিপিবি বা অন্য বাম রাজনীতির প্রতি অনিহা প্রকাশ করেছে অনেক আগেই। তবে সুযোগের অভাবে এদের অনেকের গায়েই কোন প্রকার দূর্গন্ধ লাগেনি। সুযোগ বলছি একারণে - সাম্যবাদী দলের দীলিপ বড়ুয়া বাম রাজনীতির গায়ে অনেক বড় কলংক লাগিয়ে দিয়েছেন ক্ষমতায় থাকাকালীন দূর্নীতির মাধ্যমে।

জাতীয় পার্টির রাজনীতিই মনে হয় শেষ। বিগত উপজেলা নির্বাচনে জাতীয় পার্টির অবস্হান তাদের রাজনীতির শেষ সলতে বলেই প্রতিয়মান। আর এরশাদের অবর্তমানে এই দলের কোন ভবিষ্যতই নেই।

যুদ্ধাপরাধ বা রাজাকার অপবাদেদুষ্ট জামাতের রাজনীতির ভবিষ্যতও খুবই ক্ষীন। যদিও তারা উপজেলা ইলেকশনে ভাল করেছে তুলনামূলক ভাবে। জামাতের লোকদের সমকালীন রাজনীতি নিয়ে বিচার করলে হয়ত তারা এগিয়ে থাকবে, কিন্তু রক্তাত্ত ৭১ জামাতের রাজনীতির কলংক। তদুপরি এদেশের মানুষ ধর্মের সাথে তার সংস্কৃতির বন্ধন খোজার চেষ্টা করে। ফলে সে সহনীয় ভিত্তিতে ধর্ম পালন করে, এর বেশী নয়। এই কারণে জামাতের রাজনৈতিক দর্শণ - ধর্মই রাষ্ট্রিয় যাবতীয় কাজের মূল উৎস, এটি ব্যাপক ভিত্তিক জনগণের কাছে আবেদনহীন।

ফলে তৃতীয় শক্তির প্রত্যাশা জনগনের চাহিদা হিসাবে থেকে যাচ্ছে, যার কোন আপাতত যোগান নেই। এই অবস্হায় মানুষ বিএনপি / আওয়ামীলীগ এই দুটির মধ্যে একটি দলকে শাস্তি দিতে আরেকটি দলকে বেচে নিচ্ছে। কিন্তু তৃতীয় শক্তির চাহিদা শেষ হয়ে যায়নি বরং আরও বাড়ছে।

কারা তৃতীয় শক্তির প্রত্যাশা করেন:
এটি মুলত সমাজের বৃহৎ সেই জনগণ যারা:
১) ধর্মের বিরোধীতা বা অপমাণ সহ্য করেননা আবার খুব বেশী ধর্মকে পালন করেন তাওনা।
২) এদের জাতীয়তাবোধ খুবই প্রকট।
ত) এরা সামাজিক এবং প্রশাসনিক শৃঙ্খলাকে খুবই গুরুত্ব দেন।
৪) রাষ্ট্রের কাছে এদের প্রত্যাশ সীমিত, কারণ এরা ব্যক্তিগত প্রচেষ্টাকে খুবই গুরত্ব দেয়।
৫) এরা রাজনৈতিক নৈরাজ্যকে ক্ষমার অযোগ্য অপরাধ মনে করে।

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি এই শ্রেনীর সংখ্যা ও বাড়ছে। এই অবস্হায় হয়ত আগামীতে আমরা রাজনীতিতে নতুন কোন মুখ দেখতে হলে তাদেরকে অবশ্যই উপরোক্ত জনগোষ্টির মানুষের চাহিদা মাথায় রাখতে হবে।

সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:১৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×