ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী হত্যা অনেকটাই দেশের ভিতরে গুম হয়ে যাওয়ার বা ক্রসফায়ারে মারার থেকেও নিম্নমানের সহনীয় পর্যায়ে চলে এসেছে। কিন্তু বিজিবির মিজানের হত্যার প্রতিক্রিয়ায় মায়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদুতের মুখপাত্রের বক্তব্য সত্যিই অপমান কর।
একদিকে স্বাধীনতার অহংকার আর রাজনীতি অন্যদিকে সীমান্ত হত্যা - নতজানু পররাষ্ট্র নীতিই আমাদেরকে পরাজিত করেছে। সরকারের বৈধতার জন্যে আর কতটুকু নতজানু হতে হবে আমাদের - আমি এখন নিজেকে স্বাধীন দেশের নাগরিক ভাবতেই সংকোচ বোধ করি। সর্বশেষ মায়ানমার সীমান্ত রক্ষাকারী বাহিনী কর্তৃক বিজিবি সদস্য মিজানের হত্যা এবং এ নিয়ে মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদুতের মুখপাত্রের বক্তব্য সত্যিই জাতি হিসাবে আমাদের জন্য অপমান কর।
রেংগুনে আমাদের এ্যামবাসীর মুখপাত্রকে উদ্বৃত করে মায়ানমার টাইমস লিখেছে:
“There is no damage. This is a porous border. Sometimes these things can happen … We have regular meetings on [border security].”
যার সহজ অর্থ দাড়ায়: "এতে কোন ক্ষতি হয়নি।এটি একটি অরক্ষিত সীমান্ত। কখনও কখনও এমন হতে পারে......................।আমাদের নিয়মিত বৈঠক হয় (সীমান্ত নিরাপত্তা নিয়ে)।"
হাঁ এতে কোন ক্ষতি হয়নি। কারণ গর্তে ডুকে পড়া বিজিবি আরও গর্তে চাপা পড়েছে।বাংলাদেশের রাষ্ট্রদুতের মুখপাত্র এ কেমন নতজানু ভাষায় প্রতিক্রিয়া দিলেন। ধরনী দ্বিধা হও, বাংলাদেশ গর্তে ডুকল বলে।
মায়ানমার টাইমসের পুরো রিপোর্টি এখানে পড়ুনঃ
Click This Link
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৪ রাত ৩:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



