৫ই জানুয়ারীর নির্বাচনের পর সরকার (বিএনপির ভাষায় অবৈধ সরকার) কতটুকু টিকে থাকবে তা নিয়ে এখনও সন্দেহ আছে, যদিও মাননীয় রাষ্ট্রপতি জাতিসংঘের মহাসচিবকে বলেছেন "জনগণ এ নির্বাচন মেনে নিয়েছ"। তবে জনভিত্তিহীন সরকারের অবৈধ কর্মকান্ড রাষ্ট্রকে দূর্বল করে দেয়। একটি অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, তিন পিলারে ভর করে ক্ষমতার মসনদ আগলে রেখেছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খবরে প্রকাশ, ঢাকা মেট্রোপলিন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজির আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান ও বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ—এই তিনজন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। মনে হচ্ছে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে পেশাদারিত্ব ছেড়ে বিরোধী মত দমনই এখন তাদের প্রধান দায়িত্ব হয়ে পড়ছে।
বংগবন্ধুর সময়কার রক্ষীবাহিনী যেমন সরকারকে টিকিয়ে রাখতে পারেনি, তেমনি বর্তমানের এই ত্রয়ীও সরকারকে ক্ষমতায় রখতে পারবেনা। কিন্তু যা পারবে, তা হলো সরকার এবং রাষ্ট্রকে দূর্বল করে দেয়া। জনসমর্থন বিহীন সরকার শুধু দূর্বলই হয়না, বরং তাদের পদক্ষেপ থাকে বিভিন্ন শক্তির কেন্দ্রকে অবৈধ সুবিধাদিয়ে ক্ষমতায় থাকা। বিস্তারিত জানতে এখানে পড়ুনঃ Click This Link
সাম্প্রতিক কালে চীনকে পদ্মাব্রীজ, এবং ভারত ও রাশিয়াকে বিভিন্ন অনৈতিক ব্যবসায়িক সুবিধা দেয়া শুধু দূর্বল সরকারের কারণেই ঘটেছে।
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, একটি দূর্বল রাষ্ট্র ব্যবস্হার পরিবর্তে শক্তিশালী, সহনশীল রাষ্ট্র আমাদের দিয়ে যান। এরজন্য প্রয়োজন একটি সার্বজনীন গ্রহনযোগ্য সংলাপ। উদারতা এবং রাজনৈতিক বিচক্ষনতা আপনার নিকট কাম্য। চেরাগলিদিয়ে সাময়িক চলাচলের উপায় খুজে পাওয়া যায়, কিন্তু তা দিয়ে টিকে থাকা যায়না।
আপনার সময়কাল প্রায়ই শেষ, পরবর্তী প্রজন্মের জন্য গডফাদার নির্ভর দেশ রেখে গেলে বাংলাদেশের জনগন আপনাকে এবং আপনার উত্তরসূরীদের ক্ষমা করবেনা।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



