somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সরলপাঠ
স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

তিনি একজন মন্ত্রী...অবাক হচ্ছেন!!

২২ শে জুন, ২০১৪ রাত ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে মন্ত্রনালয়ের সংখ্যা ৩৯টি। দেশের জনগনের সম্পদ এবং কল্যানের কথা বিবেচনা করে সরকারের ব্যবস্হাপনার জন্য সার্বিক কাজকে ৩৯টি মন্ত্রনালয়ে ভাগ করেছে। মন্ত্রীর কাজ হচ্ছে জনগনের সম্পদের সঠিক ব্যবস্হা করে জনকল্যান সাধন নিশ্চিত করা।মন্ত্রী তিনিই হন যিনি একটি সেক্টরকে নেতৃত্ব দিতে সক্ষম। একজন মন্ত্রী আমার আপনার সম্পদের রক্ষক, দেশের পরিচালক।

কিন্তু সাম্প্রতিক কালে কারা আমাদের মন্ত্রী হচ্ছেন। আমরা জানতে পারলাম দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে আবুল হোসেন মন্ত্রী হলেন। মন্ত্রী হয়ে তিনি দূর্নীতিতে প্রতিযোগিতায় নেমে পড়লেন। দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে তিনি দেশপ্রেমিক উপাধি পেলেন। কালো বিড়ালের উদাহরন নাইবা দিলাম।

এত সূচনা বক্তব্যের কারণ, চাঁদপুরের মায়া। যার শক্তিতে নির্ভর করে তার জামাই কর্ণেল সাইদ মানুষ খুনের ঠিকাদারি ব্যবসা চালু করেছিল। সর্বশেষ নারায়নগন্জে কট হয়েছেন সেভেন মার্ডারের কারণে।

খবরে উল্লেখ, মায়া ডঃ কামাল হোসেনকে 'বেয়াদব' ডেকেছেন। কারণ, পত্রিকায় বর্ননা অনুসারে -

ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় মায়া ড. কামালের উদ্দেশে বলেন, ‘হাইকোর্টে গেছিলেন। হাইকোর্ট একখান থাপ্পড় দিয়া দিছে। তাতেও লজ্জা হয়নি। এখন আবার বলেন, হাইকোর্ট পক্ষে না বললেও জনগণ পক্ষে আছে। কত বড় বেয়াদ্দব হলে এমন কথা বলতে পারেন।’

দুঃখজনক বিষয় হচ্ছে মায়ারা আজ এমন সাহস পেয়েছে বাংলাদেশের সংবিধান প্রনেতাকে হেয় করার শুধু আমাদের কারণেই। আমরা বংগবন্ধুর প্রতি আবেগের কারণে শেখ হাসিনার যাবতীয় অবৈধ কাজকে সমর্থন করছি বা চুপ থেকেছি এই মনে করে যে - না হলে তো বিএনপিকে সমর্থন করা হবে। আজ সময় এসেছে ভেবে দেখার।

বিচার বিভাগও দলীয়করণ হয়ে গেছে। এটর্নী জেনারেল যাই বলেন তাই রায় আকারে পাওয়া যায়। আদালত অবমাননা নামক চাবুক হাতে রেখে আদালতই আজ বিচার বিভাগের উপর জনগনের আস্হা নষ্ট করে ফেলেছে। আজ বাংলাদেশ এক বিবেকহীন, নীতিবর্জিত সমাজে রুপ নিয়েছে।

৫ই জানুযারীর একপেশে নির্বাচন নামক নাটকের মাধ্যমে যারা আমাদের মন্ত্রী বনে গেলেন, তারা আর যাই হোক আমাদের মন্ত্রী নন। অবৈধ দখলদারীর মাধ্যমে আর যাই হোক তারা গনমানুষের মন্ত্রী নন। এইসব দূর্নীতিবাজ সন্ত্রাসীরা আজ দরাজ গলায় উচু কন্ঠে ধমকিয়ে কথা বলে কারণ এরা অবৈধ দখলদার। আর আমরাও সোচ্ছার নই এই জবর দখলের বিরুদ্ধে।

আজ এই সব গডফাদাররাই আমাদের মন্ত্রী। যাদের একটি গ্রুপ অব কোম্পানী চালানোর যোগ্যতা নেই, সেই গডফাদাররাই একটি দেশ পরিচালনা দখল করেছে। সন্ত্রাসী, একদল দলান্ধ সুবিধাবাধী, আর গোবেচারা জনগণ নামক দেশের মালিকদের কারণে এই সব গডফাদাররা মন্ত্রী।


সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৪ রাত ১২:২২
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৫


সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন

"বন্ধ দুয়ার"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪


"বন্ধ দুয়ার"

ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

×