somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধানমন্ডির সেই জুনায়েদকে খুঁজছে পুলিশ

১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউটিউব হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া এক যুবকের হাতে শারীরিক নির্যাতনের শিকার অপর এক যুবকের একটি ভিডিও পোস্ট নিয়ে তোলপাড় শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ধানমন্ডি লেকের সেই খল নায়ক জুনায়েদকে খুঁজছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী কিশোর নুরুল্লার অভিযোগ মামলা হিসেবে নিয়ে তাকে নির্মমভাবে প্রহারের বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ।

দৃশ্যটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর নির্যাতনের শিকার যুবকটি সোমবার রাতে ধানমন্ডি থানায় গিয়ে সেই জুনায়েদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।

রাতে ধানমন্ডি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ই আলম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই ছেলে থানায় এসে মামলা দায়ের করেছে। আমরা বিষয়টির তদন্ত শুরু করেছি।

নীল সালু ও পিনাকি ভট্টাচার্যসহ আরও অনেকে ৯ মিনিট ৫৫ সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করেন। তাদের পোস্টটের নিচে সবাই ওই বখাটে জুনায়েদকে তুলোধুনা করেন ও শাস্তির দাবি জানান।

ভিডিওতে জুনায়েদ নামের ওই যুবক টানা প্রায় ১০মিনিট তার সমবয়সী নুরুল্লাহ নামে এক যুবককে উপর্যুপরি কিল, ঘুষি ও লাথি মারেন। সবার মুখে একই প্রশ্ন কে এই জুনায়েদ?

ভিডিওটির শুরুতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি মেয়েকে কেন ওই ছেলেটি ‘খারাপ মেয়ে’ সম্বোধন করেছে সে জন্য ক্ষিপ্ত হয়ে মারধর শুরু করতে দেখা যায়। যে ছেলেটি উপর্যুপরি মার খাচ্ছিল সে ছেলেটি বার বার বলছিল, সে ওই মেয়েকে কোন খারাপ কথা বলেনি। আসল ঘটনা কি সে জানে না।

জুনায়েদ তাকে তখন গুটিবাজ বলে আরো ক্ষিপ্ত হয়ে লাথি মারতে থাকে। মার খাওয়া যুবক তখন বলতে থাকে গুটিবাজি করলে সে এখানে আসতো না। এক পর্যায়ে জুনায়েদ বলে জানিস না আমি পাগল। তখন ওই ছেলেটি বার বার প্রমাণ চায় এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে বলে বারবার অনুনয় বিনয় করলেও মারধর থামায়নি যুবকটি। ঘটনাটি ধানমন্ডি লেকের সামনে থেকে জুনায়েদের এক সঙ্গী রেকর্ড করে। রবিবার ইউটিউব হয়ে সোমবার ফেসবুকে ছড়িয়ে ওই ভিডিওটি রাত ৮টা পর্যন্ত ২৬ হাজারের বেশি মানুষ দেখেছে। ভিডিওটি নিয়ে ফেসবুকে নানাধরনের কমেন্ট করা হচ্ছে।

ইলোরা জামান নামে একজন কমেন্টে লিখেছেন ভিডিওটি দেখে মনে হচ্ছিলো আমাদের উত্তরপ্রজন্মের এই অবস্থার জন্য ওরা একাই দায়ী কি’না। কি অসভ্য ইতর এই ছেলেটি। এর পরিবার আসলে কি শিক্ষা দিয়েছে এবং পিতা-মাতা কি এখনো দেখেন নাই এই ভিডিও? আর যে ছেলেটি মার খেলো সে কি কোনো উচ্চবাচ্য করেছে কি’না এ নিয়ে। না করলে কেন করেনি? আর এরকম ফ্রেন্ড, আবার বেস্ট ফ্রেন্ড কিভাবে হয়? কি ভয়ংকর অবস্থা! থ’ মেরে গিয়েছি।

অনেকেই জানতে চেয়েছেন পুলিশ কি জুনায়েদ আল ইমদাদ নামের এই----- কে ধরতে পেরেছে? ভিক্টিম নুরুল্লাহর পরিবার কি মামলা দিয়েছে? আপডেইট দেবেন প্লিজ কেউ জেনে থাকলে। নুরুল্লাহকে নির্দয়ভাবে দশ মিনিট ধরে পিটিয়ে ভিডিও করার দৃশ্যটা মন থেকে কোনভাবেই মুছে দিতে পারছি না।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট জব

লিখেছেন রোদ্র রশিদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:১০



গত পনেরো দিন ধরে নতুন ম্যাডাম ইংরেজি ক্লাস নিচ্ছেন। ট্রায়াল ক্লাস। ম্যাডামকে এখনো কলেজে পারমানেন্ট করা হয়নি। উনি খুব একটা খারাপ পড়ান না।

আজকের ক্লাস শেষে ম্যাডামের মন খুব খারাপ।
খুব... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের জন্য ৭-গ্রেডভিত্তিক ন্যায়সংগত সরকারি বেতন ও প্রশাসনিক সংস্কার একটি প্রস্তাবিত নীতিপত্র

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২০


ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব

বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের... ...বাকিটুকু পড়ুন

জুlie ২৪ আন্দোলন পরবর্তী বৈষম্যহীন বাংলায় (যেহেতু বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই), বেসরকারী ও সরকারী কর্মজীবীর জীবন...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:২১

/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?

/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

×