ক্রমশ অস্পষ্ট হচ্ছে তার মুখখানি,
স্মৃতির সারিতে নতুন স্মৃতির স্তরে ঢাকা পড়ে
যাচ্ছে পুরোনো স্মৃতিগুলো ক্রমে ক্রমে !
তবুও জানি কোনো এক রাত্তির আঁধারে মনে পড়ে যাবে,
ভালোবেসে তুমি ডেকেছিলে কোনো এক
সুনসান নীরব গ্রীষ্মের দুপুরে !
আমার ঘরের খোলা বারান্দায় পাখিদের ডানার শব্দে কান পেতে শুনি,
তুমি হতে চেয়েছিলে,
হুমম বালিকা, আমি নিশ্চিত তুমিই হতে চেয়েছিলে
আমার এই জন্মের সর্বশেষ প্রেমিকা !
বিভ্রম / শামীম মোহাম্মদ মাসুদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



