somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকার অটোরিকশা

০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন একটা রিপোর্টে দেখলাম ঢাকা শহরে প্রায় ২০ লাখ রিক্সা রয়েছে। এর মধ্যে ব্যাটারিচালিত রিক্সার সংখ্যা প্রায় ৬ লাখ! ২০১৯ সালের একটা জরিপে রিক্সার সংখ্যা ছিলো ১৩ লাখ। তার মানে শুধুমাত্র ৫ বছরে সাত লাখ রিক্সা বেড়েছে এই ঢাকায়!!

একটি রিক্সা প্রতিদিন দুই শিফটে চলে। অর্থাৎ একটা রিক্সা দুইজন চালক চালায় প্রতিদিন। সেই হিসেবে ২০ লাখ রিক্সার জন্য ৪০ লক্ষ চালক রয়েছে। অর্থাৎ এই এই চল্লিশ লক্ষ লোক ঢাকা শহরে বাস করে কেবলমাত্র রিক্সা চালানোর জন্য? যদি এর মধ্যে ১০ লাখের ফ্যামিলি ঢাকায় থাকে তাহলে সংখ্যাটা মোট ৫০-৬০ লাখে গিয়ে দাঁড়িয়ে যাবে।

চিন্তা করা যায় একটা দেশের রাজধানী শহরে শুধুমাত্র রিক্সা চালানো পেশার উপর ভিত্তি করে ৫০-৬০ লাখ লোক বসবাস করে। অথচ এই পেশা এমন একটি পেশা যেটি ঢাকার বাইরেও করা যায়। ঢাকায় থেকেই যে রিক্সা চালাতে হবে ব্যাপারটা তা না। পৃথিবীর কোন দেশের রাজধানীতে এভাবে রিক্সা চলাচল করে না। এই পেশা দেশের যে কোন শহরেই করা যেতে পারে।শুধুমাত্র রিক্সা চালানোর জন্য ঢাকায় থাকতে হবে বা ঢাকায় এসে এই কাজ করতে হবে আমি তা মনে করি না।

ঢাকা শহরকে চাইলেই রিক্সামুক্ত করা সম্ভব। দরকার ছিলো শুধু কিছু পরিকল্পনা আর আন্তরিকতা। এতে অনেকগুলো লাভ হতো, শহরের যানজট কমতো, গণপরিবহনে শৃঙ্খলা আনতো সরকার, ফুটপাতে মানুষ হাঁটার পরিবেশ হতো, অল্প দুরত্বে মানুষ হেঁটে চলাচল করতো, দুর্ঘটনা কমতো, তার সাথে ঢাকা থেকে ৫০-৬০ লাখ লোকের চাপ কমে যেতো। কিন্তু রাজনৈতিক দলগুলোর নানান রকম স্বার্থের খেলায় কেউ সেই চেষ্টাও করেনি তার উপর গত পাঁচ বছরে আরো ৬ লাখ ব্যাটারি চালিত রিক্সা শহরে ঢুকিয়ে দেয়া হয়েছে।

একটা শ্রেনী এদের মাধ্যমেই প্রতিদিন কোটি টাকা চাঁদা কামাচ্ছে, নিজের লাঠিয়াল বাহিনী হিসেবে ইউজ করছে, সভা সমাবেশে লোক সাপ্লাই দিচ্ছে, বস্তি ভাড়া দিয়ে টাকা কামাচ্ছে, রাস্তার পাশে টং দোকানের ব্যাবসা করছে, খাবারের সাপ্লাই দিয়ে টাকা নিচ্ছে।

সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০২৫ বিকাল ৩:৩৪
১০টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×