somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতা বনাম ফেসবুক - আনিসুল হক

২০ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ফেসবুকেও তোমাকে ধরতে পারলাম না।
জলোচ্ছ্বাসের শেষে সমুদ্রও তো কত কী ফিরিয়ে দেয়,
ভাঙা প্লাস্টিকের পুতুলটাও ফিরে এসে পড়ে থাকে চরায়।
কিন্তু তোমাকে ফিরিয়ে দেবে কে?
শেষতক কবিতাতেই শরণ নিতে হয়।
শবাধারের মতো এই কবিতা।
অনেক মিসকল, গুগল, ফেসবুক পাড়ি দিয়ে
কাফনের কাপড় পরে এই দেখো শুয়ে পড়লাম
কবিতার খাটিয়ায়।
এইবার যদি তুমি আসো।
মৃত্যুর মতো কবিতাকে অনিবার্য বলে মনে হয়।
আমি জানি, ফেসবুকের বুকে তোমাকে পাব না,
কিন্তু পদ্যের পাঁজরে ঠিকই পেয়ে যাব তোমাকে।

আজ তাই এই কবিতা আটলান্টিকের সাদা ফেনার মতো
তোমার পা ভিজিয়ে দিচ্ছে।
তুমি তোমার সালোয়ারটা আর কতখানি তুলবে।
সুগোল হাঁটুর নিচে ভেজা পায়জামা শুকিয়ে দিতে
ওইখানে বাতাস হয়ে বইছে যা সেও তো আমারই
শব্দ ছন্দ উপমা প্রতিমা। কিংবা এসব আসলে কবির কলজে আর
প্লীহা কিংবা হৃদপিণ্ডের কিমা,
পালিত কুমীরের জন্যে যা জলে আর হাওয়ায় ছড়িয়ে দিতে হয়।

ফেসবুক তোমাকে ধরতে পারল না, না তোমার ফেস, না বুক,
কিন্তু এই কবিতাটা মৃত্যুর মতো, লৌহবাসরঘর ভেদ করে একদিন
তা ঠিকই স্পর্শ করবে তোমাকে।

হয়তো তোমার কবিই সেদিন থাকবে না।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×