আপনি যদি বিজ্ঞানমনষ্ক হন বিশেষ করে জীববিজ্ঞান সম্পর্কিত বিষয়ে আপনার আগ্রহ থাকে তবে বায়োটেক পড়ুন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রদের উদ্দ্যোগে এবারের মত প্রকাশিত হল বিজ্ঞান বিষয়ক পত্রিকাটির ৫ম বর্ষ ১ম সংখ্যা। প্রতিবারের মত এবারের সংখ্যায়ও আছে জীববিজ্ঞানের বিশেষ করে জৈবপ্রযুক্তি সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে তথ্যবহুল, আগ্রহ উদ্দীপক আর মজাদার সব লেখা। চমৎকার প্রচ্ছদ, অসাধারণ ডিজাইন ম্যাগাজিনটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে।
এবারের সংখ্যার মূল প্রতিবেদন হল- "পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কার, সোনালী আঁশের নতুন সম্ভাবনা"। পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কারের যুগান্তকারী সাফল্য এবং ভবিষ্যতে এর উজ্জ্বল সম্ভাবনা সম্পর্কে অত্যন্ত প্রাঞ্জল এবং তথ্যবহুল আলোচনা করা হয়েছে মূল প্রতিবেদনে। এর সাথে Bioweapon, RNAi এর মত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগ্রহউদ্দীপক লেখা আছে। 'ইয়ারসাগুম্বা', 'মৃত্যু!!!- শেষ নাকি শুরু?', লেখা দু'টি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ও এই বিষয়গুলিকে নতুনভাবে ভাবার সুযোগ দেবে আপনাকে। আরো আছে 'কি দামে বিকাবো মোরে......!!!'; 'হ য ব র ল'-র মত মজাদার সব ফিচার। এবং সায়েন্স ফিকশন ভালোবাসলে আপনার জন্য আছে বায়োকল্পন-'অবয়ব'।
মোট কথা ম্যাগাজিনটি পড়ে আপনি অনেক অজানা বিষয় জানবেন, সাথে মজাও পাবেন। বায়োটেক পেতে যোগাযোগ করুন এই ঠিকানায়-
৪২৪, খান জাহান আলী হল,
খুলনা বিশ্ববিদ্যালয়,
খুলনা-৯২০৮।
বিপণন সহকারী-
রানা- 01721175477
রনি- 01916137650্
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।