বুশরা রহমান চৌধুরী। ডাকনাম নীলা। দেড় আগে মেয়েটি খুলনা বিশ্ববিদ্যালয়ে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ডিসিপ্লিনে ভর্তি হয়েছিল ভিন্নমাত্রার এই বিষয়ে পড়াশোনা করে নিজের উজ্জ্বল ভবিষ্যত গড়ার স্বপ্নে। এর সাথে ছিল মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মেয়েটির নিজের পরিবারের দিন ফিরিয়ে দেওয়া, একটু ভালোভাবে দিনযাপন করার প্রত্যাশাও। মেধাবী মেয়েটি স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পড়াশোনা করে যাচ্ছিল নিয়মিত। প্রথম বর্ষে দেওয়া দু'টি টার্ম পরীক্ষার মত এবারও সে প্রস্তুতি নিয়েছিল ২য় বর্ষ ১ম টার্ম পরীক্ষা দিতে। কিন্তু মেয়েটি জানত না তার জন্য অপেক্ষা করছে এক কঠিণ অভিজ্ঞতা, জানত না এবার সে পরীক্ষা দিতে পারছে না। টার্মের প্রথম পরীক্ষাটি দেওয়ার পর অসুস্থ বোধ করে নীলা। ভালো চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা পরীক্ষা করে জানান তার দু'টি কিডনিই অকার্যকর। অসুস্থতা চরমে উঠে যাওয়ায় সে এবার পরীক্ষা দিতে পারেনি, ফলে তার শিক্ষাজীবন থেকে হারিয়ে গেছে ছয়টি মাস। কিন্তু সামনের দিনগুলিতে তাকে আমরা আমাদের ক্লাসরুমগুলোতে বসতে দেখব কিনা আমরা জানি না। আমরা জানি না সে সুস্থ হয়ে ফিরে আসবে কিনা। কারণ তার বাবার খুব বেশি আর্থিক সামর্থ্য নেই কিডনি রোগের ব্যয়বহুল চিকিৎসার ভার বহন করার মত। কিডনি চিকিৎসায় দেশের চিরায়ত অনগ্রসরতার কারণে দেশে তার চিকিৎসার কোন সম্ভাবনা নেই। বিএসএমএমইউ'র বিশেষজ্ঞগণ তাকে দেশের বাইরে নিয়ে যেতে বলেছেন। বিদেশের হাসপাতালে তার যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২৫ লক্ষ টাকা বা তারও বেশি। আমরা বিজিই ডিসিপ্লিনের শিক্ষার্থীরা খুলনার বিভিন্ন যায়গায় ঘুরে আর নিজেরা সাধ্যমত দিয়ে প্রায় ১ লক্ষ ১৫ হাজার টাকা যোগাড় করতে পেরেছি। বাকি টাকা কিভাবে যোগাড় হবে সে ব্যাপারে আমরা অনিশ্চিত, তারপরও ছুটির ভেতরেও সাধ্যমত চেষ্টা করে যাচ্ছি। তাকিয়ে আছি আপনাদের দিকে, যারা মানবিক দৃষ্টিকোণ থেকে নীলার সুস্থ হয়ে ফিরে আসা কামনা করবেন।
এই ব্লগটি যারা পড়ছেন, তাদের কাছে আমার আকুল আবেদন- আপনার সাধ্যমত সহায়তা দিয়ে নীলাকে আমাদের মাঝে ফিরিয়ে আনতে সাহায্য করুন। নয়ত আমরা হারিয়ে ফেলতে যাচ্ছি সম্ভাবনাময় একটি তরুণ প্রাণ। নীলাকে সাহায্য পাঠাতে করতে পারেন এই ঠিকানায়-
মোঃ হাফিজুর রহমান চৌধুরী,
চলতি হিসাব নং- ১০৮০,
জনতা ব্যাংক, কাশীনাথপুর শাখা, পাবনা।
অথবা-
রানা,
বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা।
মোবাইল- ০১৭২১১৭৫৪৭৭
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।