somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"আমাকে ভালোবাসার পর" "আমাকে ছেড়ে যাবার পর"----------হুমায়ুন আজাদ

১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাকে ভালোবাসার পর
__হুমায়ুন আজাদ
আমাকে ভালবাসার পর আর কিছুই
আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই
আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।
যে কলিংবেল বাজে নি তাকেই
মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর
ক'রে উঠবে দরোজা জানালা আর
তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-
ক'রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ'য়ে যাবে যেমন
একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ'য়ে যেত ঢাকা শহরের
জনগণ।
আমাকে ভালবাসার পর আর কিছুই
আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত
দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর
তোমাকে পেরিয়ে চ'লে যাচ্ছি
এদিকে-সেদিকে।
তখন তোমার রক্ত আর কালো চশমায় এত
অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন কিছুই
দ্যাখো নি।
আমাকে ভালবাসার পর
তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য।
সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের
চূড়োতে,
ঘাস ভেবে দু-
পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায়
গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।
না-খোলা শাওয়ারের
নিচে বারোই ডিসেম্বর
থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে
তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায়
অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।
তোমার
যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ
এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট
খঁসে প'ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।
আমাকে ভালবাসার পর আর কিছুই
আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত
মনে হবে যেনো তুমি শতাব্দীর পর
শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে।
পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই
সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।
শহর আর সভ্যতার ময়লা স্রোত
ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত,
তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ
শতাব্দীর
জীবন ও সভ্যতার
নোংরা পানিতে একটি নীলিমা-
ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ
পদ্ম-
পবিত্র অজর।

আমাকে ভালোবাসার পর--------
হুমায়ুন আজাদ
আমাকে ছেড়ে যাবার পর
শুনেছি তুমি খুব কষ্টে আছো ।
তোমার খবরের জন্যে যে আমি খুব
ব্যাকুল এমনটি নয় ।
তবে ঢাকা খুবই ছোট্ট শহর,
কারো কষ্টের
কথা এখানে চাপা থাকে না ।
শুনেছি আমাকে ছেড়ে যাবার পর
তুমি খুবই কষ্টে আছো ।
প্রত্যেক রাতে সেই ঘটনার পর
নাকি আমাকে মনে পড়ে তোমার ।
পড়বেই তো,
পৃথিবীতে সেই
ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম
সৃষ্টি করেছিলাম ।
যে গাধাটার হাত
ধরে তুমি আমাকে ছেড়ে গেলে-
সে নাকি এখনো তোমার
একটি ভয়ঙ্কর তিলের খবর পায়নি।
ঐ ভিসুভিয়াস
থেকে কতটা লাভা ওঠে তা তো আমিই
প্রথম আবিষ্কার করেছিলাম ।
তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না ।
তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ
আছে তা কি তুমি জানতে? আমিই
তো প্রথম জানিয়েছিলাম
ঐ বিদ্যুতে দপ
করে জ্বলে ঊঠতে পারে মধ্যরাত ।
তুমি কি জানো না, গাধারা বিদ্যুৎ
সম্পর্কে কোন খবরই রাখে না ?
আমাকে ছেড়ে যাবার পর
শুনেছি তুমি খুব কষ্টে আছো ।
যে গাধাটার
সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে
সে নাকি ভাবে শীতাতপ
নিয়ন্ত্রিত শয্যাকক্ষে কোন
শারীরিক তাপের প্রয়োজন পড়েনা ।
আমি জানি তোমার কতটা দরকার
শারীরিক তাপ ।
গাধারা জানে না ।
আমিই তো খুঁজে বের করেছিলাম
তোমার দুই
বাহুমূলে লুকিয়ে আছে দুইটি ভয়ঙ্কর
ত্রিভুজ।
সে খবর পায়নি গাধাটা ।
গাধারা চিরকালই শারীরিক ও সব
রকম জ্যামিতিতে খুব মূর্খ হয়ে থাকে।
তোমার গাধাটা আবার একটু
রাবীন্দ্রিক । তুমি যেখানে নিজের
জমিতে
চাষার অক্লান্ত নিরলস চাষ মই পছন্দ
করো, সে নাকি আধ মিনিটের বেশি
চষতে পারে না।
গাধাটা জানে না চাষ আর
গীতবিতানের মধ্যে দুস্তর পার্থক্য।
তুমি কেনো আমাকে ছেড়ে গিয়েছিলে?
ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন
থাকলে
ওষ্ঠ থাকে,
আলিঙনের জন্যে বাহু থাকে।
আর রাত্রিকে মুখর করার জন্যে সেই
অনবদ্য অর্গান ।
শুনেছি আমাকে ছেড়ে যাবার পর
তুমি খুবই কষ্টে আছো ।
আমি কিন্তু কষ্টে নেই-
শুধু তোমার মুখের
ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে,
রাতটা জেগেই কাটাই ।
সম্ভবত বিশটির মতো সিগারেট
বেশি খাই।
আমাকে ভালবাসার পর আর কিছুই
আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই
আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।
যে কলিংবেল বাজে নি তাকেই
মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর
ক'রে উঠবে দরোজা জানালা আর
তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-
ক'রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ'য়ে যাবে যেমন
একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ'য়ে যেত ঢাকা শহরের
জনগণ।
আমাকে ভালবাসার পর আর কিছুই
আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত
দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর
তোমাকে পেরিয়ে চ'লে যাচ্ছি
এদিকে-সেদিকে।
তখন তোমার রক্ত আর কালো চশমায় এত
অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন কিছুই
দ্যাখো নি।
আমাকে ভালবাসার পর
তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য।
সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের
চূড়োতে,
ঘাস ভেবে দু-
পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায়
গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।
না-খোলা শাওয়ারের
নিচে বারোই ডিসেম্বর
থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে
তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায়
অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।
তোমার
যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ
এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট
খঁসে প'ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।
আমাকে ভালবাসার পর আর কিছুই
আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত
মনে হবে যেনো তুমি শতাব্দীর পর
শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে।
পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই
সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।
শহর আর সভ্যতার ময়লা স্রোত
ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত,
তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ
শতাব্দীর
জীবন ও সভ্যতার
নোংরা পানিতে একটি নীলিমা-
ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ
পদ্ম-
পবিত্র অজর।

"আমাকে ছেড়ে যাবার পর"--------
হুমায়ুন আজাদ
আমাকে ছেড়ে যাবার পর
শুনেছি তুমি খুব কষ্টে আছো ।
তোমার খবরের জন্যে যে আমি খুব
ব্যাকুল এমনটি নয় ।
তবে ঢাকা খুবই ছোট্ট শহর,
কারো কষ্টের
কথা এখানে চাপা থাকে না ।
শুনেছি আমাকে ছেড়ে যাবার পর
তুমি খুবই কষ্টে আছো ।
প্রত্যেক রাতে সেই ঘটনার পর
নাকি আমাকে মনে পড়ে তোমার ।
পড়বেই তো,
পৃথিবীতে সেই
ঘটনা তুমি আমি মিলেই তো প্রথম
সৃষ্টি করেছিলাম ।
যে গাধাটার হাত
ধরে তুমি আমাকে ছেড়ে গেলে-
সে নাকি এখনো তোমার
একটি ভয়ঙ্কর তিলের খবর পায়নি।
ঐ ভিসুভিয়াস
থেকে কতটা লাভা ওঠে তা তো আমিই
প্রথম আবিষ্কার করেছিলাম ।
তুমি কি জানো না গাধারা কখনো অগ্নিগিরিতে চড়ে না ।
তোমার কানের লতিতে কতটা বিদ্যুৎ
আছে তা কি তুমি জানতে? আমিই
তো প্রথম জানিয়েছিলাম
ঐ বিদ্যুতে দপ
করে জ্বলে ঊঠতে পারে মধ্যরাত ।
তুমি কি জানো না, গাধারা বিদ্যুৎ
সম্পর্কে কোন খবরই রাখে না ?
আমাকে ছেড়ে যাবার পর
শুনেছি তুমি খুব কষ্টে আছো ।
যে গাধাটার
সাথে তুমি আমাকে ছেড়ে চলে গেলে
সে নাকি ভাবে শীতাতপ
নিয়ন্ত্রিত শয্যাকক্ষে কোন
শারীরিক তাপের প্রয়োজন পড়েনা ।
আমি জানি তোমার কতটা দরকার
শারীরিক তাপ ।
গাধারা জানে না ।
আমিই তো খুঁজে বের করেছিলাম
তোমার দুই
বাহুমূলে লুকিয়ে আছে দুইটি ভয়ঙ্কর
ত্রিভুজ।
সে খবর পায়নি গাধাটা ।
গাধারা চিরকালই শারীরিক ও সব
রকম জ্যামিতিতে খুব মূর্খ হয়ে থাকে।
তোমার গাধাটা আবার একটু
রাবীন্দ্রিক । তুমি যেখানে নিজের
জমিতে
চাষার অক্লান্ত নিরলস চাষ মই পছন্দ
করো, সে নাকি আধ মিনিটের বেশি
চষতে পারে না।
গাধাটা জানে না চাষ আর
গীতবিতানের মধ্যে দুস্তর পার্থক্য।
তুমি কেনো আমাকে ছেড়ে গিয়েছিলে?
ভেবেছিলে গাড়ি আর পাঁচতলা ভবন
থাকলে
ওষ্ঠ থাকে,
আলিঙনের জন্যে বাহু থাকে।
আর রাত্রিকে মুখর করার জন্যে সেই
অনবদ্য অর্গান ।
শুনেছি আমাকে ছেড়ে যাবার পর
তুমি খুবই কষ্টে আছো ।
আমি কিন্তু কষ্টে নেই-
শুধু তোমার মুখের
ছায়া কেঁপে উঠলে বুক জুড়ে,
রাতটা জেগেই কাটাই ।
সম্ভবত বিশটির মতো সিগারেট
বেশি খাই।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৪ দুপুর ১২:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×