
অসুখ সারাবো বলে জীবনের দর্পনে সূর্য আঁকি!
অথচ
তোমাকে না দেখেও আজকাল খুব দেখি!
নিয়ন আলো নেই, পূর্ণিমাও ঢের বাকি
তবুও জানি
না দেখা জুড়ে যতটা দেখি,
অর্ধেক তার বিভ্রম, বাকি অর্ধেকটাই ফাঁকি।
কখনো স্থিরচিত্রে, কখনো ভাবনায়
কখনো অনুভূতি, কখনো কবিতায়
কখনো ব্যথায়, কখনো স্থিরতায়
দূরত্বে যতটা অদেখা তুমি
তোমাকে না দেখেও তারচেয়েও বেশী দেখি!
কেবল তোমাকেই দেখি।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২০ সকাল ৯:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


