
এই যে আমার বুক পুড়ে যায়
শূন্য শূন্য লাগে ভীষন।
হৃদয় জুড়ে ভীড় জমায়
হারিয়ে যাওয়া সময়ক্ষন।
এই যে রোজই রাত ফুরোয়
এই যে ফুরোয় দিন।
স্মৃতির পাতায় থমকে আছে
ভালোবাসার সহস্রাধিক ঋন।
পেরিয়ে গেছে ছয় শতাধিক দিন
হারিয়ে গেছে মায়া ভরা হাত!
হারিয়ে গেছে মিষ্টি সন্ধ্যাবেলা
হারিয়ে গেছে জোৎস্না ভেজা রাত।
নামুক শ্রাবন
নামুক ঝরা
মুছে ফেলুক দূরত্ব খরা।
ফের হৃদয়ে আসুক নেমে রঙ্গীন রঙ্গীন দিন।
প্রিয় কিছু হাসির মাঝে
কষ্ট ভুলা তৃপ্তি নিয়ে
বাকি দিনসব হয়ে উঠুক ভালোবাসায় অমলিন
ছবিঃ অন্তর্জাল থেকে সংগৃহীত
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



