somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন যখন হুমকির মুখে....

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতকালে আমাদের দেশে ওয়াজ মাহফিল হয় পারায় পারায়, এলাকায় মহল্লায়। তখন অনেক সময় দেখা যায় এলাকার রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে। হুজুরদের টাকার বিনিময়ে ওয়াজ মাহফিল করার জন্য আনা হয়। গত দুইদিন আগে আমাদের এলাকায় ওয়াজ হচ্ছে সন্ধ্যাবেলায়। আমি চা পান করার জন্য বাইরে বের হয়েছি। যেখানে ওয়াজ হচ্ছে পাশেই চা এর দোকান। দেখি বেশ কিছু লোক ইসলামি পোষাক পানজাবি পায়জামা পরিধান করে ওয়াজ এর পাশাপাশি আড্ডা দিচ্ছে। সংখ্যায় ৪ থেকে ৫ জন হবে। আমি চা এর অর্ডার দেই। চায়ের দোকানে টিভি আছে। টিভিতে সংবাদ চলছে। সংবাদ পরিবেশন করছে একজন নারী। তারা দেখছে আর কটুক্তি করছে। আমি তাদের বললাম ভাই এসব বাজে কথা বলছেন কেন। তারা আমাকে বললো কোনটা বাজে কথা এই যে মেয়েরা নির্লজ্জ হয়ে সবার সামনে বেপর্দা হয়ে সংবাদ উপস্থাপন করছে এটা বাজে কথা। তারা বাজে ভাবে সবার সামনে আসতে পারবে আর তাদের নিয়ে কিছু বলা যাবে না। আমাকে আরো বললো আপনিতো দাড়ি রেখেছেন। নামাজ রোজা কিছু করেন নাকি মিয়া। দেখেতো মনে হয় না। কোথা থেকে কোথায় চলে গেল আমি বললাম নামাজ রোজা করি বা না করি এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনাদের এই বিষয়ে নিশ্চয়ই জবাবদিহি করবো না। আমি জিজ্ঞেস করলাম কারো ব্যক্তিগত বিষয়ে আপনাদের হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে? তাদের ভাষায় দেশের মেয়েরা হিজাব বোরকা পরিধান না করে রসাতলে যাচ্ছে। ধর্মের অবমাননা যেন একা মেয়েরাই করছে। পুরুষরা যেন ধোয়া তুলসি পাতা। আমি প্রতিবাদ করলাম যে মেয়েরা বোরকা পরলে ধর্ম মানা হবে আর না পরলে ধর্ম মানা হবে না। এটা কোন জাতীয় কথা। এক কথায় দুই কথায় বাতবিতন্ডা শুরু হয়ে গেল। তারা বললো আপনার স্ত্রীতো যতটুকু জানি সাংবাদিক। দেখি রাতবেরাতে ঘরে ফিরে আবার পোশাক আশাক দেখি জিন্স, শার্ট পরে। এলাকায় থাকতে হলে এইসব চলবে না। আমি উত্তোজিত হয়ে গেলাম। বললাম মানে কি আপনারা কি বলতে চাচ্ছেন? তারা সংখ্যায় ৪ থেকে ৫ জন, বললো বেশী কথা বলবেন না তা না হলে কিন্তু খবর আছে। তাদের চোখে মুখে কোন ভয় ডর নাই। তাদের সংখ্যায় বেশী দেখে আমি কথা না বাড়িয়ে চলে আসলাম সেখান থেকে। পিছন থেকে একজন বললো এখনও সময় আছে। তা না হলে একেবারে শেষ করে দিব। আমি অনেকটা ভয় পেয়ে সেখান থেকে চলে আসলাম। তার একদিন পর একটা নাম্বারহীন ফোন কল পাই। ওপাশ থেকে কোন এক ব্যক্তি অশালীন ভাষায় গালাগালি করছে। বলেছে এখনও সময় আছে তোর স্ত্রীকে সাংবাদিকতা ছেড়ে ঘরে থাকতে বল’’। এদেশে সাংবাদিকতা করা কি অন্যায়? সাংবাদিকতা করতে গিয়ে জীবন এখন হুমকির সম্মুখীন। বুঝতে পারলাম আমি তাদের না চিনতে পারলেও তারা আমাদের সম্পর্কে সবই জানে। জীবন নাশের হুমকি কিন্তু তারা কারা বা কোন গোষ্ঠীর না জানতে পারলেও বুঝতে বাকি রইলো না।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×