somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুগোল জীবন পথে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নচীকেতার সেই গানটা “একলা চলতে হয়...... “
হ্যা, জীবন পথে আমি তো একলায় চলতে পারতাম, দোউড়াতেও পারতাম একলাই। একদিন হঠাৎ
কারোও হাত ধরে হাটার সাধ হয়েছিল আমার । তারপর থেকে হাটছি একসাথে একপথে, কি মধুর সেই পথ চলা এক অন্তহীন আনন্দ এক অনাবিল সুখ সেই জীবনে । দুটো নদীর মিলনকে যদি মোহনা বলা যায়, তবে দু’টো পথের মিলনের নাম কি হতে পারে না প্রেম?
না হোক আমি তবুও তাই বলবো।
তুমি বলতে মৃত্যু আসুক পথ বদলাবো না আমরা । আমিও বলতাম দূ”টো জীবন একহয়ে গেলে আর কোন বাইপাস থাকে না । আমাদের পথ একদিন শেষ হবে একসাথে মৃত্যুর আলিঙ্গনে। কিন্তু নচিকেতা ! “......... ......... ...ফিরবে না যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে ছিড়বে মোড়ক ছিড়বে যে তার আপনও কোলায় ...।
আমি বিশ্বাস করি নচিকেতার প্রতিটা কথা একেকটা মতবাদ একেকটা আবিস্কার প্রতিটা বাক্য একেকটা চিরন্তন বাস্তবতা। যা মিথ্যে হবার নয়।
তবে কি সেও আমার ভাবনার মোড়কে ডুবে আছে ? একদিন ঠিকই মোড়ক ছিড়ে যাবে?
প্রশ্ন গুলো খেলা করে আমার মস্তিস্কে । ততক্ষনে আমি বুঝতে পারি আমার পায়েঁর সমস্ত শিরা উপশিরা অবশ হয়ে গেছে, অকেজো হয়ে গেছে আমার শেষ নিজের পায়ে ভর করে উঠে দারানোর শক্তিটুকুন । আমি এখন তোমায় ছাড়া হাসতে পারিনা কাঁদতে পারিনা, একটি সেকেন্ড বাচঁতে পারিনা। তবুও আমরা সুখেই আছি দুজন মিলে একটি জীবন। কিন্তু আজ সকালে হঠাৎ তুমি হোঁচট খেয়ে পড়লে ধূলোয়, আমিও পড়লাম, তারপর তুমি অনেকটাক্ষন তাকিয়ে ছিলে ধুলোর দিকে, তাকিয়ে ছিলে তোমার আমার পথের দিকে, আমিও অবাক তাকিয়ে আছি তোমার দিকে, তুমি কি যেন অন্যমনস্ক ভাবছো । তারপর তোমার চোখে আমি ঘৃনা দেখতে পেলাম, যে রকম ঘৃনাই মুখ দিয়ে থুতু বেরিয়ে আসে সেরকম ঘৃনা তোমার চোখে মুখে খেলা করছে। রাস্তাটির দিকে তুমি তিক্ষ্ণ ভাবে তাকালে আবার চারপাশের নোংড়া ময়লা, মাছি, পঁচা ছুচোর থেতলানো শরীর, ইঠ সুড়কীর ছড়ানো ছিটানো, মাঝে মাঝে গর্ত- কাঁদা বালী খুটিয়ে খুটিয়ে দেখতে দেখতে তুমি ঘেন্নায় উত্তেজিত হয়ে পথের উপর ছুড়ে দিলে থুতু। তারপর তাকালে আমার দিকে এখন আর থুতু নেই জিহ্বাতে তোমার চোখে কেবল ঘৃনার তিব্রতা, আমি আরো নমনীয় হলাম কারন সম্পুর্ন দোষ আমার। বাহুর মথ্যে রেখেছিলাম তাই বুঝতে পারোনি এ পথে কত কাটা কাটার যন্ত্রনা কেবল আমিই সয়েছি একা । আজ তুমি হোচট খেয়ে বাস্তবতা শিখলে, তুমি বিরবির করে বললে আমার নিজের পথে তো কাটাঁ ছিল না কাদাঁ ছিল না তাহলে ? আমি বললাম তোমার পথ আমার পথে মেশালে তাই কাঁদা জলে মিশে গিয়েছিল । তুমি এবার আগুন হয়ে রেগে গিলতে চাইলে আমায়। কিন্তু আমিও তো শুন্য তোমায় ছাড়া । শুন্যে কি আর আগুন লাগে বলো? তুমি তখন নরম সুরে বললে ফিরিয়ে দিতে তোমার স্বর্ণপথ। আমি বললাম এই পথদিয়ে কিছুদুর গেলেই একটা বাইপাস পাবে বেশ সিমসাম ঢালায় দিয়ে সোনাই মোড়ানো, দামি কংক্রিট স্বেতপাথর। তাতেও যদি পছন্দ না হয় ক্ষতি নেই ওখানকার ডানে বামে ওনেক সোনা গলি আছে যে কোন একটা... আমার তো আর পায়ে বল নেই তা না হলে আমিই পৌছে দিতাম ...।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×