somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের নাগরিক হিসেবে আইনগত ভাবে আপনার দায়িত্ব কি, জানেন ?

১৩ ই জুন, ২০১৭ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নমস্কার, আশা করি সবাই ভাল আছেন, somewhereinblog এটি আমার প্রথম পোষ্ট ভুল হলে ক্ষমা করবেন। আজকের পোষ্টটি বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য।

কথায় কথায় বলে থাকি আইন সবার জন্য সমান,
আরো বলে থাকি, প্রত্যেক নাগরিকে আইন মান্য করে চলতে হবে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

আমরা সবাই বাংলাদেশের নাগরিক বাংলাদেশ সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু
বাংলাদেশের আইন সম্পর্কে কতটুকু জানি?
এক জন ব্যক্তি বাংলাদেশে কি কি কাজ করলে অপরাধী বলে গন্য হবে?
বাংলাদেশের এক জন নাগরিক হিসেবে আইনগত ভাবে আমাদের কি কি দায়িত্ব রয়েছে?

আমি মনে করি বাংলাদেশের বেশির ভাগ নাগরিক বাংলাদেশের অপরাধের শাস্তি ও আইনগত ভাবে নিজের দয়িত্ব সম্পর্কে জানেনা যার প্রভাব দেশের আইন-শৃঙ্খরার উপর পরে। আমি অন্য আইন বা ধারার কথা বলব না, শুধু ফৌজদারী কার্যবিধির ৪২ ও ৪৪ ধারার কথা বলব। ফৌজদারী কার্যবিধির ৪২ ও ৪৪ ধারা মোতাবেক জনগনের (আমাদের) যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব সঠিক ভাবে পালন করলে এবং বিচার বিভাগ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই সকল সংবাদ ও কার্য আমলে নিয়ে কাজ করলে বাংলাদেশের অনেক অংশে অপরাধ কমে যাবে বলে মনে হয়।

আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক নাগরিকের ফৌজদারী কার্যবিধির ৪২ ও ৪৪ ধারা ও বাংলাদেশের কি কি কাজ অপরাধ বলে গন্য হয় কি কি অপরাধের জন্য কি শাস্তি হতে পারে তা সম্পর্কে জানা উচিৎ।
আপনাদের বুঝার সুবিধার জন্য নিজের ভাষায় ফৌজদারী কার্যবিধির ৪২ ও ৪৪ ধারার ভাষ্য উপস্থাপন করতেছি।

ফৌজদারী কার্যবিধির ৪৪ ধারায় বলা আছে, কোন ব্যক্তি বাংলাদেশে শাস্তিযোগ্য অপরাধ করলে বা শাস্তিযোগ্য অপরাধ করার সম্ভাবনা থাকে বা শাস্তিযোগ্য অপরাধ করার প্রস্তুতির লই তাহলে সাধারণ জনগন অবিলম্বে নিকতম ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসারকে উক্ত শাস্তিযোগ্য অপরাধ করার বা শাস্তিযোগ্য অপরাধ করার সম্ভাবনার বা শাস্তিযোগ্য অপরাধ করার প্রস্তুতি সম্পর্কে সংবাদ দিবে।

ফৌজদারী কার্যবিধির ৪২ ধারায় বলা আছে, যে কোন নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার সরকারি কাজে যুক্তিসঙ্গতভাবে সাহায্য দাবি করলে প্রত্যেক ব্যক্তি নির্বাহী বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসারকে সাহায্য করতে বাধ্য।

ফৌজদারী কার্যবিধির ৪২ ধারা মোতাবেক সাহায্য করতে বাধ্য ব্যক্তি সাহায্য না করলে দন্ডবিধি আইনের ১৮৭ ধারা মোতাবেক অপরাধী বলে বিবেচিত হবে এবং এই অপরাধের জন্য ৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড বা পাঁচশত টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সকলের আইন সম্পর্কে প্রথমিক ধারণা থাকা প্রয়োজন। যে সকল আইন ও আইনের ধারা সম্পর্কে ধারনা থাকা দরকার সেই সকল আইন ও আইনের ধারা নিয়ে আমার ছোট্ট একটি ওয়েবসাইট আছে আপনি চাইলে এই ওয়েব সাইট থেকে আইন সম্পর্কে প্রাথমিক ধারনা নিতে পারেন।
ওয়েবসাইটি হল Law School BD,
যেসব আইন সম্পর্কে আলোচনা করা হয়েছে,
দন্ডবিধি , ফৌজদারী কার্যবিধি, মানবাধিকার, ১০০ টি গুরুতর অপরাধের শাস্তি
সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৭ রাত ১২:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×