somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম বইমেলা

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে বইমেলা থেকে ঘুরে আসলাম। এতদিন পরীক্ষার কারনে যাওয়া হয়নি । কালকে পরীক্ষা শেষ হল তাই বান্ধবীরা সবাই মিলে আজকে গেলাম বই মেলায়। আমি অবশ্য হুমায়ুন আহমেদ আর মুহাম্মদ জাফর ইকবাল বাদে তেমন কোন লেখকের বই কিনি না। অনেকের হুমায়ুন আহমেদ খারাপ লাগলেও আমার তো ভালই লাগে :P
আমি প্রতেক বারই এনাদের ২ জনের মোটামোটি সব বই ই কিনি। আজকেও বৃত্তির যেই কয়টা টাকা অবশিষ্ট ছিল সব খরচ করে আসছি । অবশ্য বই কিনলে কেউ ফতুর হয়না ,কিন্তু আমি এখন একদম ফকির :((
২০০০ টাকা নিয়া গেসিলাম । ফেরত আসছে মাত্র ৪০ টাকা । /:)
তাও আমি খুবই খুশি অনেক গুলা বই কিনতে পারসি ১৭ টা :)
আমার অবশ্য বই পড়তে অনেক কম সময় লাগে ।এবার আস্তে আস্তে পড়ব । এক মাস বন্ধ। আর তো কোন কাজ নাই :) সারাদিন বই পড়ব আর ঘুমাব ছুটিতে ।
অপরবাস্তব বইটাও কিনলাম :) । কিন্তু সংহতি প্রকাশনটা খুঁজে পেতে একটু সময় লাগসিল। একটু গলি টাইপ জায়গার ভিতর ছিল। অন্য সব প্রকাশনীর সামনে অনেক ভিড় ছিল ,কিন্তু এইটার সামনে আমরা কয়েকজন বাদে আর কেউ ই ছিল না । তাতে অবশ্য সুবিধাই হইসে আমার :) , লাইন এ দাঁড়াতে হয় নাই । আমারে দেখতে অবশ্য একাটা জোকারের চেয়ে কোন অংশে কম লাগতেসিল না । হাতে একটা বিশাল ব্যাগ নিয়া মেলার এক পাশ থেকে আরেক পাশে দৌড়াদৌড়ি করতেসিলাম :P। আমি অবশ্য লিস্ট করে নিয়া গেসিলাম কি কি বই কিনব আর কোন কোন প্রকাশনী । একটা করে প্রকাশনী শেষ করে অন্যটা খুঁজতে দৌড়াই । আমার বান্ধবীগুলা খুবই ভাল তারা একটুও বিরক্ত হয়নাই । অবশ্য ওরা আমার এই পাগলামীর সাথে আগে থেকেই পরিচিত ।বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর এটা ৩য় বার ওদের সাথে যাওয়া ।আমি চড়কির মতন ঘুরতে থাকি আর একটা শেষ হইলেই বলি নেক্সট প্রকাশনীটা খুঁজে দে :P
অনেক দিন পর আজকে ব্লগ লিখলাম , কিছু না লিখলেও সবার ব্লগ পড়ি রোজই। আমার লিখার চেয়ে পড়তে বেশি মজা লাগে । আমি যখন অপরবাস্তব বইটা কিনলাম আমার বান্ধবীদের বললাম এটা আমাদের বই মানে স্যামওয়ারের বই। আমি যাদের সাথে যে কোন ভাবে জড়িত থাকি আমি সবসময় তাদের কথা বলতে গেলে সবসময় আমাদের বলি । আমার ক্লাসের কারও কথা বলতে গেলেও বলি আমদের ছেলে আমাদের মেয়ে :P। এটা নিয়া আমারে সবাই খেপায় ও /:)
অনেক প্যাচাল পারলাম । যারা ভুল ক্রমে এইটা পড়বেও আমারে মাইর দেওয়ার জন্য খুঁজবে । ওনাদের এতটা সময় নষ্ট হওয়ার জন্য :P
শেষ মেস আমার লিস্টিটা দিয়া দেই যেইটা দেখে দেখে বই কিনসি :)


১. অপরবাস্তব সংহতি প্রকাশনে
২. বলপয়েন্ট............ হুমায়ুন আহমেদ...অন্যদিন
৩. আজ দুপুরে তোমার নিমন্ত্রণ... হুমায়ুন আহমেদ ... অন্যদিন
৪. উঠোন পেরিয়ে দুই পা....... হুমায়ুন আহমেদ......... অনন্যা
৫. আজ দুপুরে তোমার নিমন্ত্রণ......... হুমায়ুন আহমেদ....... অন্যপ্রকাশ
৬. মানবী ..................... হুমায়ুন আহমেদ ..... অন্যপ্রকাশ
৭. হিমুর বাবার কথামালা.............. হুমায়ুন আহমেদ........ অন্বেষা
৮. প্রিয় পদরেখা .............. হুমায়ুন আহমেদ ....... আফসার ব্রাদার্স
৯. বাদল দিনের দ্বিতীয় কদম ফুল .. হুমায়ুন আহমেদ
১০. চক্ষে আমার তৃষ্ণা ...... হুমায়ুন আহমেদ ...... অনুপম
১১. হিমুর মধ্যদুপুর...... হুমায়ুন আহমেদ.........অন্বেষা
১২. মেয়েটির নাম নারীনা ...... মুহাম্মদ জাফর ইকবাল ... পার্ল
১৩. অক্টোপাসের চোখ ............. মুহাম্মদ জাফর ইকবাল ...... অনুপম
১৪. ইকারাস ........................ মুহাম্মদ জাফর ইকবাল......সময়
১৫. মায়া ....... আনিসুল হক ...... পার্ল
১৬. মন+হৃদয় ......................... আনিসুল হক ............ কাকলী
১৭. মা.................................আনিসুল হক
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:১২
৩১টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুসা নবী এবং ফেরাউন

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১২:৫৮



মুসার নবীর নির্দেশ অমান্য করে এবং আল্লাহর অবাধ্য হওয়ার কারণে-
লোহিত সাগরে ডুবে ফেরাউনের করুণ মৃত্যু হয়। হজরত মুসা আলাইহিস সালাম এমন এক ফেরাউনের আমলে জন্মগ্রহণ করেছিলেন- যিনি রামেসিস... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধ ও প্রেমের দিন

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৪১




অরুনিমা, এখন যুদ্ধ চলছে চারদিকে
তাই হুটহাট ঘর থেকে বের হবেনা, আমার অপেক্ষায় থেকো না বাগানে বসে
কখন যে বোমারু বিমান বোমা ফেলে দেয় বলা তো যায় না।

তৃতীয় বিশ্ব যুদ্ধের দামামা বেজে... ...বাকিটুকু পড়ুন

৭২০১৪

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে জুন, ২০২৬ দুপুর ১:৫৮

"ভাই, এইখানেই নামবেন?"

হেল্পার ছেলেটা দরজার হাতল ধরে আমার দিকে ঠিক এমনভাবে তাকালো, যেন আমি জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। বাসের ভেতরের হলদে আলোয় ওর মুখটা কেমন বিবর্ণ দেখাচ্ছিল। চোখের... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

×