আমার আজকের এই লেখার কারন সহজেই অনুমেয় । গতকালকে থেকে ফেসবুক আর বিভিন্ন ব্লগে একটা মেসেজ শেয়ার হতে দেখছি । প্রোফাইল পিকচার এ বাংলাদেশের পতাকা লাগিয়ে নিজের দেশপ্রেম দেখানোর জন্য আহবান জানিয়ে। প্রোফাইল পিকচারে বাংলাদেশের পতাকা লাগান নিয়ে আমার কোনো মতবিরোধ নেই বরং আমি এটার পক্ষে কিন্তু এটা করে দেশপ্রেম জাহির করতে হবে এই মতবাদের বিপক্ষে। আসলে দেশপ্রেম দেখানোর মত কিছু না, এটা উপলব্ধি করার ব্যাপার । নিজের ভেতরে যদি দেশপ্রেম না থাকে তবে অযথা প্রদর্শন করে কি লাভ । আমি এমনও দেখেছি যারা বিদেশে থাকে বলে অনেক কষ্ট তাদের মনে আবার এর বিপরিত টাও দেখেছি। পরের দলের জন্য কি বলবেন ?
বাংলাদেশকে আলাদা ভাবে বিশ্বের সামনে তুলে ধরতে চান ? অন্য কিছু করুন যেটাতে বাংলাদেশের মুখ আসলেই উজ্জ্বল হয়। এই ফেসবুকিয় উজ্জলতা দিয়ে কি হবে? ডঃ ইউনুস এর মত নোবেল নিয়া দেখান । মুক্তিযোদ্ধাদের মত ভালোবেসে দেখান । তখন এম্নিতেই সবাই জানবে যে বাংলাদেশ নামে একটা দেশ আছে ।
আমি প্রচুর পরিমানে চ্যাট করি। বিদেশী অনেকেই জানেনা আমাদের দেশের কথা । তাদেরকে নতুন করে চেনাতে হয় । কেন ?
আসুন আমরা সবাই বাংলাদেশের প্রতি ভালোবাসা অন্তরে লালন করি আগে তারপর প্রকাশ করি। বিজয় দিবসের আগাম শুভেচ্ছা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

