কাব্যঃ মা জানো আজকে কি হয়েছে ???
মাঃ কি ? :-&
কাব্যঃ আজকে স্কুল থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি জমেছে, আমি বুদ্ধি করে রাস্তায় ইট দিয়ে জুতা না ভিজিয়ে পার হয়ে এসেছি
মাঃ কিন্তু ওটাতো আয়োডিন করেছে !!!!
কাব্যঃ (প্রতিবাদ করে) না আমি
সুমিঃ আর আমি কি করেছি শুনবে ???
মাঃ কি ? :-&
সুমিঃ আজকে আমি বাস্কেটবল খেলায় ছেলেদের হারিয়ে দিয়েছি
মাঃ ওটাতো আয়রন করেছে ।
সুমিঃ (প্রতিবাদ করে) না আমি
মায়ের কথা শুনে অবাক হলেন ??? আমিও হয়েছি । গত কয়েকদিন যাবত বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত একটি বিজ্ঞাপনের সংলাপ এটি । আমরা এ থেকে কি শিখছি ??? কোনো শিশু তার ক্ষুদ্র বুদ্ধমত্তা দিয়ে কোনো ভালো কাজ করলে তার কৃতিত্ব কি বাসায় ব্যবহৃত লবনের আয়োডিন আর আয়রন পাবে ??? ওই শিশুকে বাহবা না দিলে তো সে আর ভালো কাজে উতসাহ পাবেনা ।
কিছুদিন আগে ফেয়ার এ্যান্ড লাভলি ক্রিমের একটা বিজ্ঞাপন দেখতাম, তার কথাগুলো ছিল এরকম “এই গরমে কেউ ফুলহাতা পরে ?” সেই বিজ্ঞাপনের জন্য ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছিলাম “ এখন তো বলছে ‘ এইগরমে কেউ ফুলহাতা পরে?’ আর কিছুদিন পর যখন বলবে ‘এই গরমে কেউ জামা পরে ?’ তখন কি হবে ? আশ্চর্যজনক হলেও সত্য তার কিছুদিন পর ওই একই বিজ্ঞাপন দেখি তার সংলাপ হল “ অনেকদিন তো ফুলহাতা পরলি এবার নাহয় .....”
আরেকটা বিজ্ঞাপন দেখি ইদানিং , হরলিক্স এর বিজ্ঞাপন যেখানে হরলিক্সকে রেগুলার খাবার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ নিয়ে সামুতে ব্লগও লিখেছিলেন এক সহব্লগার। আমিও আজকে বলতে চাই , রেগুলার খাবার !!! কোন গাছে ধরে ???
আরেকটা বিজ্ঞাপন দেখেছিলাম, হাউজিং কোম্পানির । যেখানে টোকন বাবুকে দিয়ে বড়দের কথা বলানো হয় । “আরে মামু কইয়েন না। এমনেই তো চিপ্পা গলি, তার ওপর রিকশাওয়ালাডি ফাওলের ফাওল । আব্বার নতুন গাড়িডা লাগাই দিছে !!! গফুর কাকা না থাকলে অর টেংরিডা ভাইংগা হাতে ধরায়া দিতাম...........”
আমরা জানি বাচ্চারা এম্নিতেই অনুকরন প্রিয় । এই বিজ্ঞাপন দেখে যদি তারা শেখে রিকশাওয়ালা মাত্রই ফাউলের ফাউল তাহলে আপনি কি জবাব দেবেন? আপনার কিই বা বলার আছে । রিকশাওয়ালারাও তো মানুষ নাকি?? এভাবে হেয় না করলে হতনা????
রঙ ফর্সাকারি ক্রিম 'পন্ডস' , আগে বিজ্ঞাপনে দেখতাম ৪ সপ্তাহে আপনাকে করে তুল্বে উজ্জ্বল ফর্সা । এর কিছুদিন পর দেখলাম 'প্রতিদিন ব্যাবহারে আপনি হয়ে উঠবেন আকর্ষনিয়'
দেখি " প্রতিদিন দুবার করে ব্যবহার করি, তোর মত না কখোনো সখোনো !!!!!"
আসুন আমরা সচেষ্ট হই । আগামি প্রজন্মকে ভাল কিছু শেখাই যাতে তারা মানুষের মত মানুষ হয়ে গড়ে উঠতে পারে ।
বিজ্ঞাপনগুলোর লিঙ্ক দিতে পারলে ভালো লাগতো । আজকে পারলামনা, কখোনো পারলে দিয়ে দিব ।
কিন্তু কিছু ছবি দিলাম, ভালো লাগবে আশা রাখি
(ওপরের মতামত লেখকের সম্পুর্ন ব্যক্তিগত । কাউকে উদ্দেশ্য করে দেয়া নয় । কেউ আঘাত পেলে লেখক দায়ি নহে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

