আজকে ২০১১ সালের শেষ দিন, ৩১ শে ডিসেম্বর । অনেকেই তাদের খাতা খুলে বসেছেন, কে কি পেলেন, কে কি হারালেন এই বছরে । প্রাপ্তি-অপ্রাপ্তির হিসেব অনেকের মাঝে আনন্দ আনে অনেকের আনে বিষাদ । আমিও বসেছিলাম, কিন্তু শেষ করতে পারলাম্না। কেন জানি এই কাজটা আমার দ্বারা হয়না
সেই ছাত্র জীবন থেকে আমি এমনি । পরিক্ষা দিয়ে এসে সবাই যখন প্রশ্নপত্র মেলাতে ব্যাস্ত, কে কোনটা পারলো, কে ভুল উত্তর দিলো, আমি তখন হয়তো ঘুমাচ্ছি অথবা পরবর্তি পরিক্ষার প্রস্তুতি নিচ্ছি । যদিও পরের পরিক্ষা ভালো হবে নাকি খারাপ হবে এই চিন্তা মাথায় নেই
আজকে নিজেকে তেমনি মনে হচ্ছে, বিগত বছরের হিসেব না কষে আগামি বছরের জন্য প্রস্তুতি নিচ্ছি
যাই হোক নতুন বছরের শুরুতেই আজাইড়া প্যাচাল পেড়ে আপনাদের নতুন বছরের শুভ আগমন অশুভ করতে চাইনা।
আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আর আমার ও দেশের সকলের জন্য আপনাদের দোয়া চাইতেই আজকে এই প্যাচাল পাড়লাম। দোয়া করবেন ,
শুভ নববর্ষ ২০১২
আপনাদের জন্য কিছু নতুন বছরের উপহার, ( স্ক্রল ডাউন )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

