ইদানিং দেশে এত অনিয়ম, অন্যায় চোখে পড়ে মন টা বিষাক্ত হয়ে উঠছে, না পারছি কিছু বলতে কাওকে, না পারছি হজম করতে। নবাব সিরাজ উদ দৌলার সংলাপ মনে পড়ে " বাংলার আকাশে আজ দূর্্যোগের ঘনঘটা, কে তাকে আশা দেবে ? কে তাকে ভরশা দেবে ?" কেউ নাই কেউ নাই কেউ নাই। সমাজের নিচু থেকে উচু প্রতিটা শ্রেনীতে , রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে পাপাচার। আইয়্যামে জাহেলিয়া বুঝি আবার ফিরে এল।
আজ মানিকগঞ্জে বাসে কিশোরি ধর্ষন তো কাল দেশের স্বনামধন্য বিদ্যাপিঠে র্যাগিং এর নামে নবাগত ছোট বোন কে শারিরিক ও মানসিক নির্যাতন। আজ এখানে রাস্তার মাঝে দিনে দুপুরে কুপিয়ে খুন তো কাল অপহরন করে নিয়ে গিয়ে খুন করে লাশ গুম। আমি এখন সবসময় ভয়ে থাকি, কখন আমার সাথে না এমন ঘটনা ঘটে ।
ইয়া আল্লাহ তুমি আমাদের হেদায়েত দাও। সবাইকে মাফ করো। আমিন
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



