আমাদের সরকার কি আসলেই আমাদের ভোটে নির্বাচিত হন ??
বেশ জোর গলায় মিডিয়ায় যে আলোচনাটা শোনা যায় তা হল জনগনই সকল ক্ষমতার উতস, ভোটের মাধ্যমে তারা তাদের পছন্দের সরকার নির্বাচিত করেন। যে কাউকে চাইলে তারা ক্ষমতায় বসাতে বা ক্ষমতা থেকে দূর করে দিতে পারেন । এই কথা আমিও মানি ।
কিন্তু গত কিছুদিনের আমেরিকার রাষ্ট্রদূতের দৌড়ঝাপ দেখে আমি আসলেই দ্বিধান্বিত ।তিনি এক লাফে চলে গেলেন দিল্লী । মজীনা বুঝতে চেয়েছেন প্রতিবেশী বাংলাদেশের ‘ক্রান্তিকাল’ নিয়ে কী ভাবছে ভারত। কারণ, দুই দেশ বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান চাইলেও তাদের মধ্যে কিছু মতপার্থক্য আছে।
আমরা জনগন কি চাই সেটাত মনে হচ্ছে আসলেই কোন ব্যাপারনা, তারা সমাধান দিলে কেবল মাত্র তাই হবে বলে মনে হচ্ছে । একটা সময় শুনতাম এই দেশে কে সরকারে যাবে সেটা ঠিক করেন বাইরের লোকজন, এই দৌড়ঝাপ দেখে এখনতো মনে হচ্ছে আসলেই তা ঠিক ।
আমেরিকা আর ভারত যদি বলে হাসিনাকে , আপনিই থাকবনে- তাহলে দেখা যাবে দুনিয়া উল্টিয়ে গেলেও তিনি তার কথায় অনড় থাকবেন, আর যদি তারা খালেদাকে আশ্বস্ত করেন যে আপনিই আমাদের চয়েজ- তাহলে দেখা যাবে সরকারকে নামানোর জন্য সব কিছুই করা হয়ে যাবে ।
দুই নেত্রী কি তবে বাইরের সিগনালের জন্যই অপেক্ষা করছেন ?? আমজনতার মূল্য আসলেই কতটুকু ??
এই প্রশ্নের উত্তর কে দিতে পারবে !!!! আমাদের ভোটের কি আসলেই কোন মূল্য আছে ??
prothom alo report
আপনার প্রতিক্রিয়া জানাতে এখানে জয়েন করতে পারেন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


