
১.
ভালবাসার ও বেলা- অবেলা থাকে,
অবেলায় কেবল ছায়ায় দীর্ঘায়িত হয়
যেমন করে ভালবাসা হারিয়ে গেলে দুরত্ব ।
অবেলার পর আসে অন্ধকার
ছায়া হয়ে উঠে নিরাকার
তেমন করে দুরত্ব ভুলিয়ে দেয়
ভালবাসার হাহাকার ।
ভালবাসা সূর্য নয়
প্রতিদিন উদিত হবে,
ভালবাসা দীর্ঘপথ
নদীতেই কেবল বিচ্ছেদ !
পথ হারানো ভালবাসা
অনুভূতিহীন ছায়ার মত
নির্লিপ্ত নির্বিকার । ।
------------------------------
২.
হঠাত করে উদয় হতে পার
পুরোনো ভালবাসার দোহায় দিয়ে
পুরোনো প্রেম, পুরোনো সময়
স্রোতস্বীনির বুকে চরের মতন
জল থাকে গতি থাকেনা ।
সময় কখনো ফিরে আসেনা,
সময়কে ফিরিয়ে আনতে নেই
পুরোনো প্রেম পুরোনো সময়,
না থাকে মোহ, না থাকে অভ্যাস । ।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




