somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাজেক- শব্দহীন সৌন্দর্য আর নৈস্বর্গীক নিরবতা

০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ভেঙ্গেছে পিঞ্জর
মেলেছে ডানা
উড়েছে পাখি
পথ অচেনা...................

আমরা আট জন । দীর্ঘ অনেকদিন পর সবাই একসাথে বিবাহিত ব্যাচেলর হবার মাঝে আলাদা একটা মজা আছে । সেই মজা উপভোগ করার জন্য সবাই মিলে রওয়ানা দিলাম সাজেক ভ্যালীর দিকে । এই জায়গাটায় যাব যাব করেও যাওয়া হচ্ছিলনা । অবশেষে তিন দফা সময় পরিবর্তনের পর সবার সময় এক জায়গায় এসে মিলেছিল ।

সেন্টমার্টিন পরিবহনে চড়ে বসার পর জনৈক ব্যক্তি আমাদের সাজেক যাবার কথা শুনে শুরুতেই ভাব নিলেন, যেহেতু আমরা কোন বুকিং দেই নাই তাই কোন জীপ পাবনা, হোটেল পাবনা ইত্যাদি নানা রকম ভবিষ্যতবানী সে করে গেল । মনে মনে হাসলাম, বেচারা মনে হয় ভেবেছিল আমরা জীবনে প্রথম ঘুরতে বের হয়েছি, না জানি কত বিপদ সংকুল এই ঘুরে বেড়ানো ব্যাপারটা । তাকে আশ্বস্ত করলাম টেনশন নিয়েননা, বিপদে পড়লে আপনাকে ফোন দিব :)

বাস থেকে নামার পর দেখি জীপ ওয়ালারাই আমাদের পেছনে ঘুরছে । ঠিকঠাক করে উঠে পড়লাম একটায় । সমতল থেকে ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছি আমরা, বদলে যাচ্ছে দুপাশের দৃশ্যাবলী । দুপাশ যত না উপভোগ্য তার চেয়ে বেশী উপভোগ্য আসলে বন্ধুদের সংস্পর্শ । তাই সাজেক হউক আর টং দোকান হউক বন্ধুরা থাকলে যেকোন সময়ই উপভোগ্য । ভ্রমনটাকে ডেজার্ট বলা যেতে পারে ।



চলতি পথের নীলাকাশ যেন মাথা নস্ট করে দেয় । কেউ জনে বালতি ভরে নীল ছিটিয়ে দিয়েছে আকাশে । সাজেক পৌঁছে থাকার জন্য হোটেলেরও বন্দোবস্ত হয়ে গেল। দুপরের খাওয়া শেষে আমরা কাছাকাছি আর্মীর একটা পার্কের মত জায়গা আছে, সেখানে গিয়ে পাহাড়ের ভ্যালীর দিকে পা দুলিয়ে বসে বসে ভাবছিলাম ইস এই জায়গায় যদি একটা লেক থাকত কতইনা সুন্দর হত । প্রকৃতি মনে হয় হেসেছিল তখন, পরদিন সূর্যোদয় দেখার জন্য ঐ জায়গায় গিয়েত মাথা নস্ট, মেঘের/কুয়াশার সমুদ্র চোখের সামনে । উফ এই সৌন্দর্য লিখে কিংবা ছবিতে বলে বোঝানো যাবেনা........................বিশাল সাজেক ভ্যালী পুরোটা যেন চাদর পরে বসে আছে , নৈস্বর্গীক সৌন্দর্য তার । দূরে পাহাড়ের মাথার উপর হঠাত করে এসে হাজির হবে আগমনী সূর্য আর সে সোনালীচ্ছটা মেঘের চাদরে লেগে মোহনীয় করে তুলবে চারপাশ ।











রাতের সাজেকের রুপ অন্যরকম । পরিষ্কার আকাশে লাখো তারার সমাবেশ । মুখ ফসকে বলে ফেললাম আহা দেখ কত তারা গিজগিজ করছে । পাশে থাকা বন্ধু বলল তারার এই সমাবেশের জন্য গিজগিজ শব্দটা বিশেষন হিসেবে মোটেই সুন্দর না । নতুন কোন প্রতিশব্দও খুজে পেলামনা । হঠাত হঠাত ধুমকেতু খসে পড়ার দৃশ্যটাও চমতকার ভাবে দেখা মিলবে সেখানে ।

রাতে খাবার টেবিলে আমাদের জন্য অপেক্ষা করছিল ব্যাম্বুচিকেন । বাঁশের ভেতরে মশলা মাখানো মুরগী ঢুকিয়ে সেটাকে তাপে রান্না করা । কাঁচা বাঁশের মাঝে করা সে রান্নার স্বাদও অন্যরকম । আসার সময়ও খাগড়াছড়ি শহরের মোহছেন আউলিয়া রেস্টুরেন্টে (নামটা যেমনই হউক) হাঁসের ভুনা আর রুপচাঁদার স্বাদ এখনও লেগে আছে মুখে ।

সাজেক- শব্দহীন সৌন্দর্যের নাম । সব রকমের কোলাহল মুক্ত নৈস্বর্গীক নিরবতা উপভোগের জন্য চমতকার এক অভিজ্ঞতা ।































সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×