আস্তিকতা- নাস্তিকতা নিয়ে অনেক গ্যাঞ্জাম দেখেছি এই ব্লগে এসে। তার আগেও আমার সাথে বেশ কিছু নাস্তিক (ব্লগস্টার নয়) এর সাথে পরিচয় হয়েছিল। একটা সময় বেশ নামাজ পড়তাম। তবে তাদের চিন্তাধারার সাথে আমার চিন্তা ধারা মিলে যাওয়ায় এক সময় সন্দেহবাদী তে পরিনত হলাম। অনেক প্রশ্ন মাথায় ঘুরত সেসময়। যার উত্তর হয়তো পাওয়া যাবে বিজ্ঞানের আরও উৎকর্ষ হলে।
ব্লগে এসে বেশ কিছু নাস্তিকের লেখা পড়ে আরও উদ্বুদ্ধ হলাম। সন্দেহবাদী থেকে পরিনত হলাম নাস্তিকে। প্রায় ১ বছর এ অবস্থা তে ছিলাম। নাস্তিক থাকা কালীন সময় ঈদে গ্রামে গিয়েছি কিন্তু নামাজ টাও পড়িনি। আমার মা কেঁদে আমাকে অনুরোধ করেছিলেন, তাতেও আমার মন গলেনি। একটা অন্ধবিশ্বাস ই ছিল আমার, যে ধর্ম নিয়ে আমার অবিশ্বাস তার আচার কেন আমি করব? লোক দেখান আচার এ আমি অভ্যস্ত না। বাবার কোন কথা কখনও ফেলিনি। তার অনুরধেও সাড়া দেইনি সেদিন।
কিছুদিন আগে আমার ভুল ভাংল। যখন দেখলাম নাস্তিকতা প্রচারে যারা জড়িত তাদের লেজ হিঁদু ধর্মের সাথে বাধা। তাদের ফেসবুকে দেখি একদিকে ধর্মের নামে কুৎসা আর অন্য দিকে পোস্টে দুর্গা- কালি- সরস্বতী দেবির ছবি। দুই এ দুইএ চার মেলাতে সময় লাগলনা। তারা বলেন হিঁদু ভাবাদর্শের নাস্তিক তারা। আমিও ভাবলাম আমি নাস্তিক হব মুসলিম ভাবাদর্শের।
কারন এই একটা ধর্মেরই মূলনীতি আছে অন্য ধরমালম্বীকে রক্ষা করা। অনেকে জিযিয়া কর নিয়ে কটাক্ষ করে। আরে ভাই, আমরা মুসলিম রা তো বাংলাদেশে কর বসবাস করি, নাকি? সরকার আমাদের নিরাপত্তা দেয়ার জন্যই তো কর নেয়। হিঁদুদের দেশ ভারতে কি হিঁদু দেরর কাছ থেকে কর নেওয়া হয়না?
চেষ্টা করছি ধর্ম ঠিক মত পালন করার। তবে, একটা কথা আমি সাম্প্রদায়ীকতা ঘৃণা করি। আমি আওয়ামি লীগ এর সমর্থক। চরম ভাবে ঘৃণা করি সেসব নরপশুদের যারা ধর্মের নামে মন্দির, প্যাগোডা পোড়ায়। যারা ধর্মের নামে ৩০ লক্ষ স্বাধিনতা কামি মুক্তিযোদ্ধাকে হত্যা করে। যারা ২ লাখ মা বোনের সম্ভ্রম লুট করে। যারা ওয়াজ করে এসে মুঠোফোনে নাতনির বয়সী মেয়েদেরকে 'মেশিন চলবে' বলে আমন্ত্রন জানায়।
ব্লগ একটা মুক্ত প্লাটফর্ম। আমি সবাইকে একটাই অনুরধ করব, ভণ্ডামি বাদ দিয়ে সত্যিকারের পথে ফিরে আসার। যে হিঁদু সে তার ধর্ম পালন কর। যে মুসলিম সে তার ধর্ম পালন কর। ধর্ম শান্তি শিখিয়েছে, সহনশীলতা শিখিয়েছে, ক্যাচাল নয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



