somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্দান্ত এক ভ্রমন- সাথে ১৩ জন।

২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৩ সংখ্যাটা অপয়া জানা থাকলেও বিরিশিরি ট্যুরে ১৩ বন্ধু গিয়ে যে আনন্দ করেছিলাম তাতে ১৩ এর অপবাদ টা মন থেকে দূর করে দিয়েছিলাম। সিলেট ট্যুরে অবশিষ্ট যে সন্দেহ মনে ছিল তাও চলে গেল।

কিছুদিন আগে ১৩ জন বন্ধু মিলে ঘুরতে গিয়েছিলাম সিলেট। অলি আওলিয়ার পুন্যভুমি সিলেট। অসাধারন সুন্দর এলাকা। ভ্রমনের পরিকল্পনা এসেছিল ফরহাদের মাথা থেকে। কষ্টও করেছে বন্ধুটা আমার। মাইক্রবাস ঠিক করতে প্রায় ৫ ঘন্টা ঢাকার এই মাথা থেকে ওই মাথায় ছুটে বেড়িয়েছিল ও। তাও আমাদের ভ্রমনের দিনের আগের রাতে।

আমাদের বাসা দোলাইরপাড়ে। সকাল ৭ টায় এখানে আসলো গাড়িটা। অনি আমার বাসায় আগে থেকে ছিল। আমি, অনি, ফরহাদ, রুমেল, বোরহান, মনির, সুমন, আকাশ আর টেকি শাকিল উঠলাম এখান থেকে। মিতুল, নুরু আর অনিক কে মতিঝিল এর আশপাশ থেকে রিসিভ করলাম। বাকি ছিল কবি শাকিল। তাকে নিতে চলে গেলাম তার উত্তরার বাসায়। ভ্রমনের শুরুটা মুলত এখান থেকেই।



বৃষ্টি আমাদের পিছু নিয়েছিল যে মুহূর্তে আমরা টিকাটুলি অতিক্রম করি সেখান থেকেই। পুরো রাস্তায় এই লুকোচুরী খেলা অব্যাহত ছিল।

গাড়িতে ওঠার পর থেকে পুরো আওয়াজে গান চলছিল আর আমরা তাতে সুর মেলাচ্ছিলাম। আকাশের শরীরে ভাইব্রেটর ছিল হয়তো। কারন আমরা গানের সুরে সুর মেলালেও সে হা-পা ছুড়ে পাশের জনকে ভোগান্তি মেলাচ্ছিল! হায়াস গাড়ি, ১৩ সিট। ড্রাইভারের পাশে একটা বিপদকালীন সিট থাকলেও কোন এক অজানা কারনে তিনি আমাদের ওই সিট ব্যবহার করতে দেননি যাবার সময়। গানের পাশাপাশি সবার ক্লোজ বান্ধবীর নামের সাথে তার নাম জড়িয়ে স্লোগান দেবার যে মারাত্নক খেলা বিরিশিরি ট্যুরে আমি সৃষ্টি করেছিলাম, তাও চলছিল। ভাগ্য ভাল একবারও আমাকে বেশি আগুনে পুড়তে হয়নি।

নরসিংদি গিয়ে আমরা এক রেস্তোরায় নাস্তা করলাম সকালে। যদিও তার আগেই ক্ষুধায় আমাদের দলের বেশ কয়েকজনের পেটের শর্ট সার্কিট হয়ে গিয়েছিল।



সেখান থেকে যাত্রা শুরু হল আবার। আমরা গাড়িতে উঠলাম আর শুরু হল বৃষ্টি। আর খেতে নামার ২ মিনিট আগে সেখানে বৃষ্টি থেমেছিল। গাড়ী বৃষ্টির মধ্যে দিয়ে উড়াল দিয়ে চলছিল। একসময় আমরা পৌঁছলাম মৌলভীবাজার। মাঝে রাস্তা আর দুইপাশে হাওরের পানি। মাথার উপরে মেঘ। পাশে আরেকটা মাইক্রবাস। তাতে কিছু সুন্দরী ললনা। কয়েকজন যুবকের কাছে এর চেয়ে ভাল আর কি পরিবেশ হতে পারে?



সবাই হাঁসের বাচ্চার মত নামল গাড়ী থেকে। শুরু হল ক্যামেরায় নিজের খোমা তোলার প্রতিযোগিতা। একটু পড়ে রমনীরা চলে গেলে আমরাও ফিরলাম আমাদের বাহনে। চড়ে বসার পর বাহন চালু করা মাত্র আবার ঝাঁপিয়ে বৃষ্টি।

বৃষ্টির মধ্য দিয়ে এগিয়ে চলতে লাগলো আমাদের গাড়ী। বৃষ্টির ঝাপ্টা কমতে কমতে আমরা চলে এসেছি চাবাগানের কাছা কাছি। পথের দু পাশে শুধু চা বাগানের ছড়া ছড়ি। মনে হচ্ছিল সবুজের মাঝে হারিয়ে যাচ্ছি আমরা। একসময় পৌঁছলাম লাউয়াছড়া জাতীয় উদ্যান। ব্রিশটিতে ভেজা মাটির রাস্তা, গাছএর পাটা থেকে চুইয়ে পড়া বৃষ্টির ফোটা। অসাধারন এক অনুভুতি ছিল। হাঁটতে হাঁটতে অনেক ভেতরে চলে গেলাম।



রেললাইনে দাঁড়িয়ে ফটো শুট টাও মারাত্নক হয়েছিল।



ম্যানেজার হিসাবে আমার দায়িত্ব ছিল সবাইকে ম্যানেজ করে কয়েক জায়গায় ঘোরান তাও অতি স্বল্প সময়ে। যদিও এর আগে সিলেট যাইনি কখনও তবুও নিজের দেখার স্বাদ উপেক্ষা করে সময়ের কাছে নিজের ইচ্ছেকে দমিয়ে ২ ঘন্টা সেখানে ঘুরে সবাইকে নিয়ে আবার যাত্রা শুরু করলাম মাধবকুন্ডের দিকে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:২৪
৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×