somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালু

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল্লু।
চেহারা একটু কালো। এই জন্য ছোট হতেই সবাই কাল্লু কাল্লু বলে ডাকতো। এভাবে নামই হয়ে গিয়েছে কাল্লু। আলাদা কোন নাম আদৌ ছিল কিনা তা তার জানা নাই। আমার সাথে পরিচয় কোন এক সফরে। "ঢাকার" নাম তার জানা আছে, তবে যাওয়া বা দেখার সৌভাগ্য তার আর হবে না, বার্ধক্য রোগ ছেয়ে বসেছে।
দুটি মেয়ে আছে তার। একটি বাবারই মেয়ে, অন্যটি ঈষত কৃষ্ণ।

এ দুজনকে মানুষ করতে করতেই জীবন কোথায় যে গেল! আসলে "মানুষ করা" এটাও একটা আপেক্ষিক কথা। কেননা মানুষ করতে হলে কি কি করতে হয়? কমপক্ষে পড়া-লেখা শেখাতে তো হয়। পড়া-লেখা তো দূর, খানা জোটাতেই তো জীবন সারা। মেয়ে দুটোও কি কম ঝক্কি দিলো? ঠিকমতো কাজ করে না, আবার এর-ওর সাথে লট-ঘট ছুটেই না। কত আর পাহারা দিয়ে রাখা যায়। বিচার শুধু আসতেই থাকে। তাদের মা একটা অপদার্থ। কি যে বুঝে, তাই বুঝে না। একটা মেয়ে তো একবার ঘটেয়েই বসলো অঘটন। তাই নিয়ে কত দরবার। কিসের কি! দলার বাপের বিরুদ্ধে কোন কথা শুনতেই রাজি না মনার পুত। তিনি হচ্ছেন মেম্বার। আচ্ছা দোষ কি খালি একলারই হয়? আমার মেয়ে নাইলে দোষ করেছে, তার পিরিতি কথায় ভুলেছে। তাই বলে কি সম্ভ্রম ইচ্ছে করে খুইয়েছে?
আমার সাথে দুঃখের কথাগুলো বলছিল আর শূন্যের দিকে চেয়েছিল।

_____________
shamsuddin3412
______________

মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষা ছড়াতে হবে। চেতনার মাঝে উদয় হতে হবে বোধ। তবেই সমাজ হতে দূর হবে অসামাজিকতা। সভ্য মানুষ প্রত্যক্ষ করবে প্রকৃত সভ্যতা। বিবেক উঠবে নড়ে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবে প্রতিবাদী কণ্ঠ। উঠবে প্রতিবাদি, প্রয়োজনে প্রতিকারী হাত।
তথাকথিত সমাজপতিদের সমাজ হবে থরোহরিকম্প।

কাল্লু পারেনি। পারেনি নিজের মেয়ের প্রতিকার করতে। কাল্লুরা পারেনা, পারবেও না। গুরুত্বপূর্ণ কারণ হলো সে শিক্ষিত নয়, বোঝেনা ভাষা ব্যবহার, পারেনা করতে প্রতিবাদ। ছলছল নয়নে পারে শুধু চেয়ে থাকা। ইতিহাস স্বাক্ষী, এই কাল্লুরাই ঘটিয়েছে পতন বড় বড় রাজা-মহারাজার। তবে তার জন্য থাকতে হয় বহু কারণ। পালানোর পথ না থাকলে বেড়াল হয়ে ওঠে যেমন হিংস্র, তেমনি কাল্লুরাও হয়ে ওঠে দুর্দান্ত প্রতাপশালী, যখন দেয়ালে ঠেকে যায় পিঠ। একা এক কালু পারেনা, শত কালুর শক্তির দাপটের কাছে রাজা-মহারাজা কিছু না।

এই ভাবে শত রাজা-মহারাজার পতনের পরেও কাল্লুরা কিন্তু কাল্লুই থেকে গিয়েছে। হয়নি পরিবর্তন কাল্লুদের। রাজা-মহারাজার পরিবর্তন হয় নামেই। ইংরেজদের পরিবর্তে ভারতীয়রা আসুক বা পাকিস্তানীরা আসুক, কাল্লুর কিবা আসে যায়! তার তো দু'বেলা খানা পাওয়াই সার কথা। কিবা আওয়ামীলীগ কিবা বিএনপি। দেশপ্রেম কি তা তার কাছে অজানা। দেশের জন্য জান দিয়েছে কাল্লুরাই, কেউ কেউ বুঝে, বড় অংশই না বুঝে, কেউ অন্যকে দেখে, কারো বা দেয়ালে পিঠ ঠেকে।
অথচ এই কাল্লুরা রেগে উঠেই পতন ঘটিয়েছে সকল সম্রাজ্যের। সম্রাজ্যের পতন হয়ে লাভ হয় নি। নামে পরিবর্তন হয়েছে। সমাজপতি বদল হলে লাভ নেই। কাল্লুরা যেমন ছিল তেমনই আছে ; অশিক্ষিত, অবহেলিত, পরিচয়হীন, অর্থহীন, অসামাজিক, অসচেতন।

তাই সভ্য সমাজে প্রকৃত সভ্যতা পেতে হলে শিক্ষার ব্যাপকতা ছাড়া উপায় নেই। প্রকৃত শিক্ষাই মানুষকে সচেতন করবে, প্রতিবাদী প্রয়োজনে প্রতিকারী করবে। বিবেক জাগ্রত হবে। নিজ নিজ স্তর হতে দেশকে উন্নতির লক্ষ্যে চেষ্টা করবে। আর সরকারও চেষ্টা করবে প্রতেটি ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টাগুলোর মূল্যায়ন করতে। আর এটাই সরকার বাহাদুরের পরম দায়িত্ব। তবেই আমাদের দেশ হবে প্রকৃত উন্নত একটি দেশ। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে কবুল করুন, দেশের ও দশের জন্য, সর্বপরি ইসলামের জন্য করার, তথা দুনিয়া ও আখেরাতের জন্য কিছু করার সৌভাগ্য দান করুন। আমীন।
shamsuddin3412.
Mahadus Salam Academy
Ati Bazar, Keraniganj, Dhaka.
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×