পাঠকের হৃদয় হরন, প্রানকে আন্দোলিত করা কিংবা হৃদয় বিনাষ করার মত বিষয় রচনা করেই লেখক কবি-সাহিত্যিকরা জগৎখ্যাত হয়েছেন। তবে দু’একটি ব্যতিক্রম ছাড়া সব লেখকের, সব লেখাই, সব পাঠকের মন সমানভাবে স্পর্শ করে, এটা সত্য নয়।
লেখকদের রচনা পড়ে ভাবি, ছোট্ট এতটুকু সময়ের জীবনে তাঁদের পক্ষে এত এত লেখা-লেখি কী করে সম্ভব হয় !
মনে হয়, কবি-সাহিত্যিক-লেখক কিংবা শিল্পী সম্প্রদায়ের প্রত্যেকেই অসম্পূর্ন ও অতৃপ্ত আত্মা নিয়ে এ জগতে আগমন করেন। আর আত্মাকে পূর্ণ বা তৃপ্ত করার জন্যই হয়তোবা তাঁরা নিরন্তন জীবন ও প্রকৃতির অলিগলিতে ঘোড়াঘুরি করে এ সবের নির্যাস আর তাদের অন্তরের কোথা থেকে কী খুজে বের করে এনে সব মিশিয়ে অবাক করা এক একটি কাহিনী রচেন। কালজয়ী সে সব লেখা জনম জনম পুঁজনীয় থেকে পাঠকের অন্তরে আনন্দ-বেদনার কতই না ক্ষত সৃষ্টি করে। অবার কখনও তা মানুষের মনের পরিবর্তন ঘটিয়ে সমাজ বিবর্তনেও ইন্ধন যোগায় ! সে কি মোহনীয় শক্তি লেখনীর !!
লেখা-লেখি করার শখ থাকলেও এত স্বল্প জ্ঞানে সাহিত্যানুরাগী হওয়া ব্যাতিত সাহিত্যিক বা লেখক হওয়া সম্ভব নয় তা অকপট বিশ্বাস করি। এ লেখা, এ যেন শুধু আমার অতৃপ্ত আত্মাকে (!) তৃপ্ত রাখার প্রয়াস মাত্র। তারপরও, নিজের সাথে সাথে এ লেখা যদি অন্য কারও এতটুকুও ভাল লাগে ; ক্ষতি তো নেই ! মানুষের ভালোলাগার বিষয়টা তো স্থির কোন ব্যাপার নয়। নিরন্তন কষ্ট পাই শুধু এই ভেবে, জীবনতো একটাই, আর তা কতই না অল্প সময়ের !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


