somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভিখারিনী।

১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খিলগাঁও বাজারের চিপা গলিতে টেইলারের অপেক্ষায় তার দোকানের পাশে এক চায়ের দোকানে প্রায় আধ ঘন্টা বসে আছি। এর মধ্যে ইলেক্ট্রিসিটি দুইবার গেল। শরীর ঘেমে-নেয়ে একাকার ! ফোন করে জানলাম, তার আসতে আরও পনর মিনিট লাগবে।
সিটি কর্পোরেশন এ বাজার ভেঙে ছয় তলা মার্কেট করবে। চা দোকানী দুলাল মিয়া, সেও আমার মতই বেদম ঘামছে আর তার দোকান ভাঙা নিয়ে ক্ষোভে ফুঁসছে ! তার বকবকানিতে যা বোঝা গেল- দোকান সবার নিজের পয়সায় বানানো হলেও, সিটি কর্পোরেশন নাকি ভিতরের মালামাল ছাড়া কাঠের রেক, সিলিং ইত্যাদি সব নিলাম করে দিয়েছে। এমনকি দোকানের সার্টার পর্যন্ত ! মার্কেট কবে তৈরী হবে, ততদিন সে কোথায় কি করবে, নতুন মার্কেটে সে দোকান পাবে কিনা, নতুন দোকানের জন্য অত টাকা সে কই পাবে, ঘুষ-চ্যানেল ছাড়া দোকান তো পাবে না ইত্যাদি টেনশনে কাল সারারাত তার ঘুম হয়নি। এই সব ভাবনায় ডায়াবেটিস অত্যাধিক বেড়ে যাওয়ায় তার শরীর চলেনা। তবে দিনমান নিজের দলীয় লোকজনকে ব্রাহ্মনবাড়ীয়ার ভাষায় বেদম গালাগালি চালিয়ে যাচ্ছে !!!
আমার জন্য কাচা পাতি দিয়ে দুলাল মিয়া ভালো করে চা বানালো। ওয়ান টাইমের কাপে এক-দুই চুমুক দিয়েছি, এ সময় দেখি লাঠি হাতে থুত্থুরে এক বুড়ি মিনমিন করে আমার সামনে দিয়ে যাচ্ছে। চিনতে পারলাম। খিলগাঁও রেলগেট, তিলপা পাড়া এলাকার সে রেগুলার ভিক্ষুক। আমার কাছে সে কিছু চায়নি, কিন্তু এ প্রচন্ড গরমে তাকে দেখে, কেন জানি মনে একটু বিরূপ ও অস্বস্তি ভাব হলো ! তবে পরক্ষণেই তা ঢেকে তাকে জিজ্ঞাসা করলাম; সারা দুনিয়া হাইটা বেড়াও নাকি ?
পিটপিট চাউনি নিয়ে তাকিয়ে মুচকি হেসে আমাকে সে বল্লো, আমারে চিনবার পারছো ! কেমনে চিনলা ?
সে ভিখারিনী, ভিক্ষা করে; তা জেনেও নিজ মুখে প্রকাশ করতে গিয়ে নিজের কাছে আমি ভীষণ লজ্জা পেলাম। বহুকাল আগে পৃথিবী থেকে বিদায় নেয়া আমার বুড়ী দাদী'টার চেহারা মনে ভাসলো ! ধাতস্ত হয়ে তাকে বল্লাম, না আপনাকে তো রেলগেট আমানউল্লাহ মার্কেটে প্রায়ই দেখি। এতদুর হেটে এসেছেন, তাই জিজ্ঞাসা করলাম। এদিকে কোথায় যাবেন ?
বুড়ি বল্লো, ভিক্ষা করি বাবা। সব জায়গায় যাই। কিন্তু আইজকাইল টেকাপয়সা মানুষ দেয় না। ফকিরও বাইরা গেছে বাবা। মাদারটেক থাকি। হাইটা হাইটা এইদিকে আসি। বিকাল পর্যন্ত ভিক্ষা কইরা রাইতে মাইয়ার বাসায় যাইয়া ঘুমাই।
টুকটাক কথায় জানা গেল, জামালপুরের নদী ভাঙা এলাকার মানুষ। স্বামী নেই। ভিক্ষার টাকা থেকে মেয়ের সাথে ঘরভাড়া শেয়ার করেন।
জিজ্ঞেস করলাম, সকালে কি খাইছেন ?
বুড়ি বল্লো, সকালে বাড়িতে কেডা নাস্তা দিবো বাবা। মাইয়া-জামাই ভোরে কামে যায়গা। আমি নয়ডায় বাইর হই। প্রত্যেকদিন বাসাবো'র এক দোকান থিকা 'বাকিতে' একটা বনরুটি আর এককাপ চা খাই, বিকালে ভিক্ষার টাকা থিকা শোদ দেই। গরমে তাও চলা ফিরা কইরা দুইডা টাকা পাই, কিন্তু বিষ্টি হইলে ভিক্ষা বন্ধ। কষ্টের জীবন রে বাবা, খুব কষ্ট।
ভিখারিনী চলে যাওয়ার পর দুলাল মিয়ার দিকে আমার চোখ গেল। সে কিছুটা আড়ষ্ট ভাব নিয়ে আমায় দেখছে ! আমি একটু চড়া গলায় দুলাল মিয়াকে বল্লাম, শুনলেন তো; এই ভিখারিণী, এই বয়সে সকালে বাকিতে নাস্তা খেয়ে এসে বিকালে ভিক্ষার টাকায় তা পরিশোধ করে !! আপনার দোকানের ঘটনার সাথে এর জীবনের, শ্রমের, বেঁচে থাকায় কত আসমান-জমিন পার্থক্য ?? আপনি কি এমন আরও আরও মানুষকে ডেকে তার বেঁচে থাকার ইতিবৃত্ত কখনও শুনেছেন !? দুলার মিযা লা-জবাব, সে যেন আরও বেশী ঘামছে!!
টেইলার আসার পর তার সাথে কাজ সেরে বাজার থেকে বের হলাম। মনে মনে ভাবছি, আমরা সবাই-ই তো আসলে নানান রঙের ভিখারি !! প্রত্যেকেই কোনও না কোনো পেশা নিয়ে অন্যের দ্বারে দৌড়াচ্ছি; নানান কামাইয়ের জন্য। সেও তো এক প্রকার ভিক্ষা করার মতোই !?
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:৫৪
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×