somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আচরন ও পরিবেশ

২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দু’টি মাত্র কারনে পৃথিবীতে তাবৎ দূর্ঘটনা ঘটে।
১) অসাবধানতা মূলক আচরন ও
২) অনিরাপদ পরিবেশ।
মানুষের অসাবধান আচরন এবং মানুষ্য সৃষ্ট অনিরাপদ পরিবেশের কারনে দূর্ঘটনা ঘটে; ঘটবেই এটা স্বতঃসিদ্ধ। কিন্তু দূর্ঘটনার জন্য দায়-দায়িত্ব কোথাও না কোথাও নির্ধারিত হতেই হবে, এতে কোনও সন্দেহ নেই !!! যেমন- যে যুদ্ধ বিমান দূর্ঘটনায় পতিত হলো, তার লাইফ কতদিন ছিলো বা কত আগে এ বিমান বাতিলযোগ্য ছিল, তার কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা, কতদিন পূর্বে সে ত্রুটি সারা হয়েছিল, লাস্ট কবে আকাশে উড়েছিল, তখন পারফরমেন্স কেমন ছিল, লগ বই কি বলে, এর পারফরমেন্স সংক্রান্ত সর্বশেষ রিপোর্ট কি ছিল, এমন বিমানে উড্ডয়নের ক্লিয়ারেন্স কে দিয়েছিল, ব্ল্যাক বক্স রিপোর্ট কি, এ বিমান কতদিন যাবৎ উড্ডয়নযোগ্য সে ব্যাপারে নির্মাতা প্রতিষ্ঠানের মতামত গৃহীত হয়েছিল কি-না, উড্ডয়নের সকালে পাইলটের স্বাস্থ্য রিপোর্ট, রাডার ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়গুলো যথাযথ রক্ষণাবেক্ষন কর্তৃপক্ষের পক্ষে সাবধানমূলক আচরন ও নিরাপদ পরিবেশের রক্ষার পূর্বশর্ত।। এ গুলো কী মানা হয়েছিল ??!! হয়তোবা; হয়তোবা না !!
সাধারনতঃ আমরা সড়ক, বিমান ও নৌ দূর্ঘটনার বড় বড় ঘটনা গুলো নিয়ে আলোচনা করি। আহত-নিহতদের জন্য শোক-সমবেদনা প্রকাশ করি, কিছুদিন মনে রাখি। এসি রূমে বসে থাকা রাষ্ট্রের ঘাড়মোটা চাকরেরা দূর্ঘটনার কারন উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করে। সেগুলোর রিপোর্ট হয় কি না, শুপারিশ বাস্তবায়ন হয় কতটুকু, ক্ষতিপূরন প্রদান কিংবা জরিমানা আদায় হয় কি না-হয়, তার কোনও খোঁজ কেউ রাখেনা। দূর্ঘটনা ঘটলে হা হা করে ঘটনাস্থলে ছুটে গিয়ে লাইভ চালিয়ে ঘটনার গুষ্টি উদ্ধার করলেও নিম্ন রুচি ও মান সম্পন্ন এ দেশের পত্রিকাগুলোও ওই সব ঘটনার কোনও ফলো-আপ রিপোর্টও প্রকাশ করে না। এভাবেই চলছে...যেন এভাবেই চলবে !!
দূর্ঘটনা শুধু রাস্তাঘাটে, আকাশে অথবা নদীতেই ঘটে কী ??!! না না না ... প্রতিনিয়তই বিভিন্ন বাধা-প্রতিবন্ধকতা-অসামর্থ্যতা-ব্যর্থতা আমাদের মনে মনে ভয়ঙ্কর যত সব মানসিক দূর্ঘটনা ঘটিয়ে যায়; তার প্রকাশ এবং পরিমাপ কে করে ??!! কে করবে ??!! ক্ষত সারাবে কে ??!! পুলিশ-আদালত-ফায়ার সার্ভিস !!??
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:০৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×