somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মূর্খের শাসন-সভ্যতা-মানবিকতা

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সক্রেটিস কখনও সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচন করে রাস্ট্র শাসনের পক্ষে ছিলেন না।
প্লেটো বলেছেন; 'government by the best qualified'.
এরিস্টটল তো গনতন্ত্র-কে সরাসরি 'the rules of ignorance' বলে নির্দেশ করেছেন।
ইসলামের নবী হযরত ঈসা আলাইহি ওয়া সাল্লাম; খ্রিস্টান'রা যাকে যীশু খ্রীস্ট বলে - তাঁর জন্মের ৪৭০ খ্রীস্টাব্দ পূর্বে 'গনতন্ত্র' নিয়ে তৎকালীন শ্রেষ্ঠ দার্শনিকদের এসব বাক্যালাপ, সমালোচনা শুরু।
বর্তমানেও 'গনতন্ত্র' নিয়ে রাস্ট্রে রাস্ট্রে কত শত চিন্তা!! যেন 'গনতন্ত্র' হলেই "সব সমস্যা সমাধানের একক ফর্মুলা" পাওয়া হয়ে গেল !!! রাস্ট্র ব্যবস্থায় নাগরিকদের মৌলিক অধিকার/চাহিদা বা রাস্ট্র কাঠামোর অন্যান্য বিষয়ের উল্লেখ থাকলেও "গনতন্ত্র"ই যেন সর্বাধিক গুরুত্বপূর্ণ!!??
কারন হয়তোবা গনতান্ত্রিক ব্যবস্থায় "রাস্ট্র সীমানার অভ্যন্তরে জন্মগত ভাবে বসবাসরত সব নাগরিকের, রাস্ট্রের প্রতিটি ক্ষেত্রে সমান অধিকার পাওয়া" নিশ্চিতের উল্লেখ থাকে। বিশেষতঃ বাক স্বাধীনতা এবং মত প্রকাশের অধিকার।
কিন্তু বাস্তবতা কী ?! এ নিয়ে আলোচনা উহ্য থাক্। শুধু এটুকু প্রমাণ পাই, "শক্তিমত্তা" দিয়েই যেন "তথাকথিত গনতান্ত্রিক আদর্শ" বাস্তবায়িত হচ্ছে!!
উন্নত, সভ্য, মানবতা এবং গনতন্ত্রের দাবীদার দেশগুলো বাক তথা মত প্রকাশের স্বাধীনতার নামে বরাবরই বর্বর ও অসভ্যতার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে যাচ্ছে !! যেখানে সুন্দর, সত্য ও পরমত সহিষ্ণুতার কোন স্থান নেই। দেশভেদে এবং অন্য ধর্ম বিশেষতঃ ইসলাম ধর্মের প্রতি ওদের আচরন; "অত্যন্ত নীচ মানসিকতার" বহিঃপ্রকাশ ঘটাচ্ছে।
সম্প্রতি 'সুইডেন' এর কয়েক ব্যক্তি কর্তৃক মুসলমানদের পবিত্র মহাগ্রন্থ "আল কোরআন" এ আগুন দেয়ার ঘটনা; তেমনি এক "নীচ ও বর্বর মানসিকতার" উদাহরণ !! একে ওরা গনতন্ত্রের লেবাসে সুরক্ষা দিয়েছে। বলছে, মত প্রকাশের স্বাধীনতা !!! আহা, সভ্যতা!! আহা, কি ওদের শিক্ষা (আমি ওদের ধর্মের শিক্ষার কথা বলছিনা) !!
যে মহাগ্রন্থের বাণী বুকে করে শত কোটি মুসলিম জীবন-যাপন করে; তাতে ওরা আগুন দেয় !!?? আরে মূর্খের দল, অভিশপ্তের দল; আল কোরআন তো শুধু মুসলমানদের প্রতি নাজিল হয়নি !! আর কোনও মুসলিম তো আজ অবধি তোদের বা অন্য কারও ধর্মগ্রন্থে আগুন দেয়নি !!! এ তোদের কেমন গনতন্ত্র ??!! শত ধিক্ তোদের শিক্ষা-সভ্যতায় !!!
পশ্চিমা বিশ্ব; তোরা কিসে সভ্য! তোরা তো পৃথিবী ব্যাপি শত শত নিরীহ মানুষ হত্যাকারী আমেরিকার "ফুট সোলজার"!!
আমরা মুসলমানেরা-ই সারা বিশ্বে একমাত্র গর্বিত ও সভ্য জাতি; যারা কখনও অন্য ধর্মকে কিংবা ধর্ম প্রবক্তাকে গালি দেইনা !! অন্যের ধর্মগ্রন্থে আগুন জ্বালাই না !!!
ইতিহাস সাক্ষী; আমরা মুসলিম'রা, এ জন্যই শ্রেষ্ঠ জাতি যে, আমাদের কাছে সব ধর্মের, সব শ্রেণীর মানুষেরা নিরাপদে ও শান্তিতে থাকে !!
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৮:২৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×