

সব সম্পর্ক নীচে ঠেলে তুই;
মা-বাবা-কে সবচে বেশী ভালোবাসিস না-
তুই ভালো মানুষ না !!
সব মিথ্যা-কে পায়ে দলে তুই;
সত্য-কে ভালোবাসিস না-
তুই ভালো মানুষ না !!
সব প্রাণী ও জড় পদার্থের চেয়ে তুই;
মানুষ-কে বেশী ভালোবাসিস না-
তুই ভালো মানুষ না !!
বন্ধু ও অনাত্মীয়ের চেয়ে তুই;
পরিবার ও আত্মীয়দের ভালোবাসিস না-
তুই ভালো মানুষ না !!
তুচ্ছ শখের চেয়ে তুই;
জ্ঞান-কে ভালোবাসিস না-
তুই ভালো মানুষ না !!
তুই-ই একমাত্র পন্ডিত;
আর কাউকে গনায় ধরিস না-
তুই ভালো মানুষ না !!
তোর পিশাচ আচরনে;
মানুষ ও প্রাণী’রা কষ্ট পায়-
তুই তো মানুষ না !!
ছবিঃ আকাশ পর্যবেক্ষনের জন্য নিজস্ব কিছু টেলিস্কোপ এবং নিজ টেলিস্কোপে তোলা চাঁদের ছবি।
প্রসঙ্গের সাথে ছবির কোনও মিল নেই !!
সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


