somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভাই (৪ মে, ২০২৫ এ লেখার অনুবৃত্তিক্রমে)

১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইয়েমেন নিয়ে জানতে গিয়ে অবাক হই !! মহান আল্লাহ আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ'লাইহে ওয়া সাল্লাম-কে সমগ্র বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরন করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ'লাইহে ওয়া সাল্লাম জীবনে একটিও মিথ্যা কথা বলেন নাই। কিশোর ও যৌবন বয়সে যিনি আল-আমিন উপাধি পেয়েছেন।
বর্তমানে ফিলিস্তিনি মজলুম মুসলিম ভাই এবং ইরানের পক্ষে এবং খুনী রাস্ট্র ইসরাইল, আমেরিকা ও সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের হুতিদের যে অবস্থান; তা কি একেবারেই কাকতলীয় ???!!
ইতিহাস ঘেটে কি দেখতে পাওয়া যায় !! ইয়েমেনের প্রশংসা করে মহানবী (সা.) কী বলেছিলেন?
আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিম প্রান্তে অবস্থিত ভূখণ্ডের নাম ইয়েমেন। আয়তনে পাঁচ লাখ ২৭ হাজার ৯৭০ বর্গ কিলোমিটার। সুউচ্চ পর্বতমালা নৈসর্গিক সৌন্দর্যে শোভিত একটি দেশ। যে ভূখণ্ডকে আল্লাহ তাআলা বিশেষ সম্মাননা দান করেছেন।
পবিত্র মক্কা-মদিনার পর যা অন্য কোনো দেশের ব্যাপারে বলা হয়নি। অনেক নবী-রাসুল, সাহাবায়ে কেরাম ও বুজুর্গদের ভূখণ্ড হিসেবে প্রসিদ্ধ এ ছোট্ট দেশটি। হাদিসের মধ্যে এই দেশের অধিবাসীদের অনেক ফজিলত বর্ণিত হয়েছে। একবার রাসুল (সা.) আকাশের দিকে মুখ করে বললেন, ইয়েমেনের মানুষজন তোমাদের কাছে মেঘমালার মতো এসেছে তারা বিশ্বাসীদের মধ্যে শ্রেষ্ঠ। (মুসনাদে আহমদ, হাদিস : ১৬৭৫৮)
কোমল হৃদয়ের অধিকারী
রাসুল (সা.) ইয়েমেনবাসীর প্রশংসা করে বলেছেন, তারা অত্যন্ত কোমল ও নম্র হৃদয়ের অধিকারী। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ইয়েমেনবাসীরা তোমাদের কাছে এসেছে। তাঁরা অন্তরের দিক থেকে অত্যন্ত কোমল। আর মনের দিক থেকে অত্যন্ত দয়াবান।
ফিকহ হলো ইয়েমেনিদের, আর প্রজ্ঞা হলো ইয়েমেনিদের। (সহিহ বুখারি, হাদিস : ৪৩৯০)
রাসুল (সা.) নিজেও ইয়েমেনের
রাসুল (সা.) নিজেকেও ইয়েমেনের অধিবাসী দাবি করে ইয়েমেনকে বিশেষ সম্মান করেছেন। এক হাদিসে রাসুল (সা.) বলেছেন, ঈমান ইয়েমেনের এবং তারা আমার থেকে, আমার প্রতি সম্পৃক্ত অবস্থানের দিক থেকে তারা যত দূরেই হোক।
(মাজমাউজ জাওয়ায়েদ, হাদিস : ১৬৬২৪)
রাসুল (সা.) নিজেকে ইয়েমেনের দিকে সম্পৃক্ত করার কারণ এই যে ইয়েমেন হলো আরবদের পূর্বপুরুষ ‘কাহতান’ পুত্রের নাম। আর তিনি ছিলেন ইসমাঈল (আ.)-এর সন্তানদের অন্যতম একজন।
এভাবে রাসুল (সা.)-এর বংশপরম্পরা তার সঙ্গে মিলিত হয়। কিংবা হাদিসের অর্থ, ইয়েমেনের অধিবাসীদের রীতিনীতি ও আচার-ব্যবহার আমার পছন্দনীয়, তাই আমিও যেন ইয়েমেনের অধিবাসী।
মুসাফাহার প্রচলন শুরু হয় যেখান থেকে
ইয়েমেনবাসীর অন্যতম আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা সর্বপ্রথম মুসাফাহার প্রচলন চালু করে। আনাস ইবনে মালেক (রা.) বলেন, একদা ইয়ামানবাসীরা এসে উপস্থিত হলে রাসুল (সা.) বললেন, তোমাদের কাছে ইয়েমেনবাসীরা এসেছে। আর এরাই সর্বপ্রথম মুসাফাহা করেছে। (সুনানে আবু দাউদ, হাদিস : ৫২১৩)
যাদের জন্য রাসুল (সা.) বিশেষ দোয়া করেছেন
রাসুল (সা.)-এর পবিত্র মুখে ইয়েমেনবাসীর জন্য বরকতের দোয়া করেছেন। এর চেয়ে বড় সৌভাগ্য আর কী হতে পারে। ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, হে আল্লাহ, আমাদের শামে (সিরিয়া) ও ইয়েমেনে বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদের। নবী (সা.) বললেন, হে আল্লাহ, আমাদের শামদেশ ও ইয়েমেনে বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নজদের। বর্ণনাকারী বলেন, নবী (সা.) তখন বললেন, সেখানে তো আছে ভূমিকম্প ও ফিতনা-ফ্যাসাদ। আর শয়তানের শিং সেখান থেকেই বের হবে (তার উত্থান ঘটবে)। (সহিহ বুখারি, হাদিস : ১০৩৭)
ইয়েমেনবাসী বিশ্বস্ত
ইয়েমেনবাসীকে আল্লাহর রাসুল (সা.) বিশ্বস্ত বলে ঘোষণা করেছেন। আবু হুরাইরা (রা.) বলেন, রাসুল (সা.) বলেছেন, রাজত্ব কুরাইশদের মধ্যে, বিচারবিধান আনসারদের মধ্যে, (সুমধুর সুরে) আজান হাবশিদের মধ্যে এবং আমানতদারি আজাদ অর্থাৎ ইয়েমেনবাসীদের মধ্যে। (জামে তিরমিজি, হাদিস : ৩৯৩৬)
হাউসে কাউসার থেকে প্রথম পানি পান
প্রিয় নবী (সা.) তাদের ব্যাপারে সংবাদ দিয়েছেন যে কিয়ামতের সেই ভয়াল দিনে সর্বপ্রথম তারা হাউসে কাউসার থেকে পানি পান করবে। সাওবান (রা.) বলেন, নবী (সা.) বলেছেন, আমি আমার হাউসের পাশে থাকব। ইয়েমেনবাসীর জন্য সর্বসাধারণ লোককে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাউসের পানির ওপর আঘাত করব, যাতে তাদের ওপর তা প্রবাহিত হয়। (সহিহ মুসলিম, হাদিস : ৫৮৮৪)
এর অর্থ অন্য মানুষকে রাসুল (সা.) তাড়িয়ে দেবেন। শুধু ইয়েমেনবাসীকে পানি পানে প্রাধান্য দেবেন। নিঃসন্দেহে এটা তাদের জন্য সম্মান ও গৌরবের। তারা ইসলামের জন্য যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন তারই বরকত এটি। (শরহে নববি)।
হযরত শাহজালাল (রহঃ)ও ইয়েমেনে জন্ম নিয়ে ছিলেন
আমাদের প্রিয় নবী, সর্বকালের সর্ব শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ'লাইহে ওয়া সাল্লাম ইয়েমেনবাসীদের জন্য যে দোয়া করেছেন, তা কতই না সৌভাগ্যের-মর্যাদার !!! এ দোয়া মহান আল্লাহ কবুল করবেন, তাতে কোনও মুসলিম সন্দেহ করতে পারে না। এই ইয়েমেনীদের ধ্বংস করবে, তা কি কোনও শক্তির পক্ষে সম্ভব ?? সৌদিদের (আমেরিকার গোলাম) উচিৎ-ইতিহাস থেকে জ্ঞান-শিক্ষা নেয়া। মুসলমান ভাই-ভাই; তার প্রকৃষ্ট উদাহরন; মজলুস মুসলিমদের পক্ষে ইয়েমেনের মুসলিমদের আচরন !!!
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আ'লাইহে ওয়া সাল্লাম যাদের জন্য দোয়া করেছেন; আমার মতো একজন পাপিষ্ঠ মুসলিমের পক্ষ থেকেও তাদের জন্য মহান আল্লাহ'র কাছে দোয়া- হে আল্লাহ, ফিলিস্তিন, ইরান, ইয়েমেন ও সিরিয়া সহ পৃথিবীর সকল মুসলমানদের আপনি ক্ষমা ও হেফাজত করুন এবং জালিম কাফির ও মুশরিকদের উপর মুসলমানদের বিজয় দান করুন। আমিন।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×