আমার প্রথম প্রেম

২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১০:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজকে একটা পোষ্ট দেখে ভাবলাম আমিও একটা প্রেম নিয়ে পোষ্ট লিখি।
খালি ব্যান খাই ভাই এর পোষ্ট ধুরররর ছাই.... অবশেষে প্রেমে পড়েই গেলাম.....
আমিও একবার প্রেমে পরেছিলাম। সেটা প্রাইমারিতে থাকতে। আমারই সাথে মানে আমার ক্লাসের একটা মেয়ে। পিচ্ছি একটা ফ্রক পরা মেয়ে। নাদুস নুদুস, লুতু পুতু গোলগাল চেহারার। ওটা সবসময় দেখতাম সবার পেছনের বেন্সেই বসে। আমিও সুযোগ খুঁজতাম তার পাশে বসতে। কিন্তু স্কুলে প্রথমে এসে কি কেউ শেষে বসে?? তাও আবার কোন ছেলে। তাই আমি আর পিছনে বসতে পারতামনা। শেষে বুদ্ধি বের করলাম স্কুলে সবার শেষেই যাবো। যেই ভাবা সেই কাজ। আমি স্কুলের পাশের একটা দোকানে লুকিয়ে বসে আছি গুটিশুটি হয়ে। হঠাৎ অবুভব করলাম কে যেন আমার কান ধরে টানছে। ফিরে দেখি হুজুর স্যার। বল্লেন কিরে স্কুল চুরির ধান্ধা নাকি?? সোজা নিয়ে গিয়ে প্রথম বেন্সে বসিয়ে দিলেন। হলোনা আর তাপ পাশে বসা। পরের দিন ইচ্ছে করেই পিছনের বেন্সে ব্যাগ রেখে বসে থাকলাম। সেও কিছুক্ষন পর এসে বসলো। আমাকে দেখে ফুঁস ফুঁস করছে। প্রথম ক্লাসটাই হতো হুজুর স্যারের। স্যার আমাকে না দেখে হুঙ্কার দিয়ে উঠলেন। বিল্টুইয়া আসেনাইরে?? কি আর করা আমি উঠে দাঁড়ালাম। স্যার আমাকে কান ধরে সামনের বেন্সে বসিয়ে দিলেন। আর গোলগাল চেহারা পুতুল মেয়েটা ফিক ফিক করে হাসতে থাকে। পরদিন আমি শম্পপিরি খাচ্ছিলাম। তখন খাওয়ার একটা স্টাইল ছিলো। আঙ্গুলে একটু লাগিয়ে সেটা লেহনকরে চুষে চুষে খেতাম। মানে চম্পপিরি যেন তাড়াতারি শেষ না হয়ে যায়। মেয়েটাকে দেখিয়েই খেতে লাগলাম। দেখি আমার দিখে চেয়ে আর আগের মতো ফুঁস ফুঁস করছেনা। মুখটা হা করে চেয়ে আছে। আমিও হুট করে মুখ ফুটে বলে ফেল্লাম যাহ তোকে দেবনা।

মুখ কালো করে আমাকে বলে এএকটু করে দেয়না। আমি বল্লাম না। ভাবছিলাম না করলে হয়তো ভাব নেয়া যাবে। কিন্তু হলো উল্ঠো, বলার সাথে সাথেই আমার মুখে খামছি দিয়ে বসলো আমি বুঝে উঠার আগেই। তার লম্বা লম্বা নোকের খামছিতে আমার গালটা ছিড়ে ছিড়ে গেল। ভয়ে তার ধারে কাছেও আর গেলামনা। চম্পপিরি ফেলে পালালাম। তার সাথে আমার সেই শেষ প্রেম

এখনো ওইরকম নাদুস নুদুস, গোলগাল লাল লাল চোহারার তুলতুলে মেয়ে দেখলে আমার ভয় ভয় হয়। ওই মেয়েদের ব্যাপারে তখন থেকেই আমার ধারনা হলোযে ওই টাইপ মেযে গুলো খামছিটে হয়। মানে ওরা ধরে ধরে খামছি মারে। তাই ওই টাইপ মেয়ে দেখলে আমি দুরে খাকি........................... এখনো।
সর্বশেষ এডিট : ২৯ শে নভেম্বর, ২০১১ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন