নববর্ষের ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায় / শঙ্কর দেবনাথ
০২ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকল জীবন ধকলবিহীন
নকলবিহীন সুখে-
শান্তিতে থাক, ক্লান্তিবিহীন
ভ্রান্তিবিহীন বুকে।
ফুল ফুটুক আর ডাকুক পাখি,
মাখুক আঁখি আলো,
ঘৃণার ঘরে বীণার স্বরে
মুছুক মনের কালো।
কেউ না যেন দুঃখে থাকে,
রুক্ষে থাকে একা,
ইচ্ছে ছড়াই ছড়ায় ছড়ায়
গন্ধে জড়াই লেখা।
★ আমি সামহোয়্যার - এর নতুন ব্লগার। নতুন বছরের শুরুতেই আমার পথচলা শুরু এই ব্লগে। সকল সহ ব্লগার, পাঠক পাঠিকা ও ব্লগের নেপথ্য কর্তাদের জনাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালোয় এবং আলোয় থাকুন।
শঙ্কর দেবনাথ
২/১/১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তবুও হিংসা এসে যায় কারণে অকারণে;
পারি না সামলাতে মন আমার - ইয়া রব,
নিতে পারি না সহজ করে কিছু
মনের কিনারে ভাঙ্গে হুড়মুড় স্বার্থের কলরব।
স্বচ্ছ মনের মানুষ কী করে হই,
সহজরে করে ফেলি...
...বাকিটুকু পড়ুনআপনি যে দেশে যাবেন, সেই দেশের আইনের প্রতি শ্রদ্ধা রাখাটা আপনার দায়িত্ব।
আমেরিকায় আপনি মদ কিনতে পারবেন। কিন্তু আপনার বয়স অবশ্যই ন্যূনতম ২১ হতে হবে। ইউরোপে হয়তো এই বয়সটা ১৮।... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
জুল ভার্ন, ২০ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:৫২
বাংলাদেশের জেন-জি ইন্ডিয়ার ককরোচ.....
বিপ্লবের লক্ষ্য কী- পরিবর্তন, নাকি প্রদর্শন?
বাংলাদেশে জেন-জি স্বৈরাচারের পতন ঘটিয়েছে; কিন্তু প্রশ্ন- স্বৈরাচার গেছে, স্বৈরাচারী মানসিকতা কি গেছে?
যে তরুণ প্রজন্ম গণতন্ত্র, অধিকার ও মর্যাদার দাবিতে রাজপথ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬
গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪

শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে...
...বাকিটুকু পড়ুন