ক্ষয়ে যাওয়া
এভাবেই আমরা য়ে যাব পরস্পর
তবুও মিলবনা কিছুতেই
আমাদের চোখদুটো আর দেখবেনা আমাদের
এতটা দূরত্বে থাকব যে জানবনা
কখন তোমার দিন অথবা আমার রাত্রি
তোমার শূণ্য হাত কখনো থাকবেনা খালি
বরাবরের মত নতুন চুড়িতে ভরে উঠবে ড্রয়ার
তুমি হেসে উঠবে একইরকম
তুমি একইভাবে ভাসতে থাকবে নোনাজলে
একইভাবে এলোমেলো হবে তোমার বসন
প্রায় একই রকম হবে আমারো
আমার বামদিকে হেসে উঠবে নতুন কন্ঠ
রেঁস্তোরাগুলো কিছুটা যাবে বদলে
চেনা রাজপথে বাতির রংগুলো যাবে পাল্টে
বুঝব, সিংহাসনে বসেছে নতুন অধিপতি
এবং আমরা য়ে যাব পরস্পর
তবুও মিলবনা কিছুতেই
আমাদের গৃহে আর ঘুম ভাঙ্গবেনা প্রতীার
আমাদের ঘড়িগুলো আর ছুটবেনা একসাথে
বদলে যাবে আমাদের প্রিয় গানের সুর
যদিও আমরা য়ে যাব পরস্পর
তবুও দেখা করব না
সাহসী অভিসার উঁকি দেবেনা দরজায়
ডান,বামকে জড়িয়ে আরো কিছুণ পড়ে থাকবে বিছানায়
তুমি আর আমি আরো খানিকটা যাব সরে
অথচ আমরা য়ে যাব পরস্পর
তবুও ছোঁবনা কিছুতেই
আমাদের সযত্নে লুকিয়ে রাখা সিন্দুক
জমানো অভিমান আর কিছু মেঘময় স্পর্শ
হয়ত পাতকুয়া বেয়ে গড়িয়ে পড়বে খানিকটা অশ্রু
এভাবেই আমরা য়ে যাব পরস্পর
তবুও মিলবনা কিছুতেই
কোনভাবেই স্থাপিত হবেনা কোন সংযোগ
অথচ বারবার আমরা আটকা পড়ে যাব সেখানে
তুমি আর আমি শুরু করেছিলাম যেখানে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

