আক্রান্ত হবো না বলে নিজের সাথে চুক্তি করেছিলাম বিগত মহাসড়কের মোড়ে
কোন ক্রমেই আর হতে দেব না একটা তুচ্ছতম চু্যতি নিজের গভীর গহীনে,
এমনটাই কথা ছিল। কথা ছিল সফলতম জীবনে প্রহসনের থাকবে না কোন স্থান,
যেমন চলছে সেভাবেই চলবে ঘ্রাণবায়ু শুষে নেয়া প্রাণ
অথচ, একদিন তুমি দাঁড়িয়ে গেলে নতুন সড়কের বিশুদ্ধ কালো পিচে, যন্ত্রযান উপো করে
ওড়াতে লাগলে তোমার শুভ্র ছন্দময় ওড়ণা। এবং আমি স্তব্ধ হলাম, থমকে গেলাম পিচের
কর্কশ কালো উত্তাপে, আর টায়ারের চিৎকার ভেদ করে বেরিয়ে এল আমার সুপ্ত অনুরাগ,
উগরে দিল সেই সব শঙ্কিত মল যা আমি জমিয়ে ছিলাম পরম স্নেহে, যেখানে এতকাল জমেছিল আমার অগ্রন্থিত প্রেমের ভাগ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



