এইতো ক'দিন আগেই ধৃত সানি,শায়খও বাংলা ভাইয়েরা দৃপ্ত কনেঠ জানালো যে ড:হূমায়ুন আজাদকে তারাই হত্যা করতে চেয়েছিল। এরপরও তিনি বেঁচে ছিলেন বলে তাদের মন:কষ্টও নিশ্চই ছিল। আবার এখনই এক ধর্মান্ধ যদিওস্বার্থান্ধ নন পাকিস্তানের পতাকাকে বাংলা ব্লগে ওড়াবার চেষ্টা করছেন। এর সবই আসলে জাতীয়তাবাদী ধর্মআধিপত্যের উদাহরণ। ইসলামের যে রাজনৈতিক ধরণটি তিনি উত্থাপন করার চেষ্টা করছেন তা মোটেই উদ্দেশ্য বহির্ভূত নয়। এটি রাজনীতির ইসলামাইজেশনের একটি প্রক্রিয়া মাত্র। কোন মতবাদ বা বোধ যখন উন্মাদনা তৈরী করতে শুরু করে তখনই সেটিকে সতর্কচোখে দেখা প্রয়োজন। এটি যেমন ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য তেমনি, জাতীয়তাবাদ, কোন মতবাদ বা অপরাপর স বকিছুর জন্যই প্রযোজ্য। এমনকি আধুনিকতাবাদও চূড়ান্ত অন্ধত্ব হয়ে উঠতে পারে। যেমন হয়ে উঠতে পারে মার্কসবাদ। কখনো বাঙ্গালী জাতীয়তাবাদে পিষ্ট হতে পারে "আদিবাসী" আত্মপরিচয়। আবার মার্কিণী গণতন্ত্রবাদে ধর্ষিত হতে পারে প্রায় সমগ্র পৃথিবী। কিন্তু এধরণের মোটা সরল সমীকরণে অনুলি্লখিত থেকে যায় ক্ষমতা প্রাপ্তির অবশ্যম্ভাবী প্রচ্ছনন্ন প্রক্রিয়াটি। পাকিস্তানের পতাকা র সাথে ইসলামের এই যে আবশ্যিক যোগাযোগ প্রতিষ্ঠা করার চেষ্টা সেটি এই রাজনীতিরই অংশ। পতাকা উত্তোলনকারী তার প্রয়োজনে ' মার্কিনী পতাকা ও ইসলামকেও যুক্ত করতে সক্ষম। তাই এই সুবিধাবাদিদের থেকে সাবধান। আলিফ লাম মিম তার কাছে প্রচারণা পত্রের শিরোনাম মাত্র এতে কোন ধর্ম নেই এতে আছে সুচিন্তত উন্মাদনা যা প্রকৃতিগত ও কৌশলগতভাবে অনেক শাণিত ও আধূনিক। ফলে যে কোন মতবাদের পতাকবাহী থেকে সাবধান।
প্রায় নিখূত উন্মাদনা/এখনো কতটা গ্রথিত পাকসার জমিন সাদবাদ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০০৬ বিকাল ৪:১৯
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।