somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরক্ষরতার কবিতা 3য় অংশ

১২ ই জুন, ২০০৬ বিকাল ৩:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখনো; বিপুল অবরোধের ,বহুল প্রতিবাদের তখনো
আমি ছিলাম ব্যস্ততাহীন চৌরাস্তায় দাঁড়িয়ে থাকা নিমগ্ন মর্মর স্মারক
যার বিমর্ষ স্রোতহীন একাগ্রতায় রং লাগাতো
ছুটে যাওয়া ট্রাক-চালক
এবং প্রতিবেশী ভাষ্কর্যদের ধারালো ভ্রুকূটীর সাঁরি
কাঁপিয়ে দিত ভিত্তিমূল, ঘুড়িয়ে শাসনের ছড়ি
আর আমি জ্ঞানী,নির্বিকার পতিতার সামনে দাঁড়িয়ে থাকা অনভিজ্ঞ প্রথম তরুনের মত
পালাতে চাইতাম ত্রস্ত শঙ্কায় ছাড়িয়ে জামা-জুতো
যদিও দেহশীর্ষের একনায়ক মহারাজের ঘোলাটে সোনালী শর
গেঁথে দিত সেই চৌরাস্তায় সঙ্গে সিসিফাসের বর
অত:পর আদিম অপরাধের পরিচিত বোঝাটিকে কোমরবন্দী করে
গড়াতে থাকতাম বিপণ্ন সড়কে পাঘাতের জ্বরে
ইতমধ্যে মহাসড়কের মহাপুরোহিত বাস্তবতা এসে
অনুভূতিহীন অন্ডকোষে লাথি লাগাতো কষে
এবং আমি প্রথম জরায়ু হতে ধার করা নির্বিকারের সাথে
হাত রাখতাম পরম মমতায় অভিমানী পাঘাতের হাতে
আর ঝাকুনি খাওয়া ত্রস্ত বোঝাটিকে আরও শক্ত করে বেধে
গলায় ঢালতাম ধোঁয়াওঠা সু্যপ চাঁদের আলোয় ঁেরধে

তখনো; বুট বঠি বল্লম খোঁচানো তখনো
আমি ছিলাম ডুবে যাওয়া রণতরীর প্রায় য়ে যাওয়া নোঙ্গর
যার দূর্বোধ্য বর্ণের দুর্বল কাঠামোয় দাঁত শানাতো
পথচারী সাদা হাঙ্গর
এবং একদা সহকর্মী সবল শেকলের ভঙ্গুর অবশেষের শ্রেণী
দীতি করতো ধারক প্রবালকে শুনিয়ে অমর বাণী

তখনো; নিস্তরঙ্গ অধপতনের নিথর শান্তির তখনো
ঠিকাদারী দরজার কৃপণ ছিটকিনির মত শিউরে উঠেছি
মনোজাগতিক বিভীষিকার আগমনী পদপে শুনে
যেভাবে আতংকিত হয় মেয়াদ উত্তীর্ণ আমলার স্রীরা
শুকাতে দেয়া শার্টের অপরিচিত মিষ্টি ঘ্রাণে
এরপর তাদেরই মত পার্লারে ছুটে গেছি করতে স্তন টানটান
যেভাবেই হোক মুছে ফেলতে হবে এই অবিশ্বসী আগ্রসী ঘ্রাণ






অথচ নিখুঁত জ্যামিতির বিদ্ধংসী পিরামিডের সফল ইমপ্লান্টের জোরে
বহু আকাঙ্খিত ব্যার্থ বলয়টি পারিনি রাখতে ধরে
এখন জরায়ুজ উৎপাদনের চঞ্চল প্রাণীটির সাথে স্কুলে স্কুলে হেঁটে
পাকস্থলি পূর্ণ করি অঢেল সময়ের বিস্বাদ পনির কেটে
এবং উদ্বেগহীন নগ্ন প্রকাশের ভোঁতা অভিসারে
রাত কাটাই সুরম্য করে নিস্তেজ অন্ধকারে

তখনো; পিষ্ট,মথিত,কেদাক্ত অথর্বতার তখনো
কোন ক্রমেই বুঝে উঠতে পারিনি এই দূর্গম গরল ভাষা
হয়তো চীরকালই রয়ে যাব নিরর
হয়তো নিরর্থকতার শ্লেটে অাঁকবো প্রতিবন্ধী ছবি
হয়তো তাই প্রবল বিস্তারে টিকে থাকবে কেবল
পতাকা গাড়ার প্রাগৈতিহাসিক বুনো আশা ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×