প্রিয় বন্ধুরা, তোমাদের স্পন্দন হতে ধার করা গুনগুন গানে কখনো মনে পড়ে
ফেলে আসা বন্ধনের ছবি
প্রিয় সম্বোধনহীন পাখিরা, তোমাদের ভেঙ্গে যাওয়া ডানায় আটকে থাকা
পালকে প্রতিনিয়ত ভেসে থাকি আমি
প্রিয় নারীরা, তোমাদের মোহময়ী স্তনে এখনো ডানা মেলে ভালোবাসার নতুন প্রজাপতি
প্রিয় দানবেরা, তোমাদের আঘাতে এখনো বাহু থেকে ঝরে পড়ে রক্তিম শ্লেষার বাতি
প্রিয় প্রশ্নরা, তোমাদের উদ্যমী কৌতুহল, আজও মগজের কোষে কোষে ঢোকায়
অমল বিদু্যৎ
প্রিয় আশাবাদী নাটকেরা, তোমাদের দাপানো মঞ্চ আজও প্রসব করে
মঁলিয়ের, বেকেট বা শ
এদিকে অথচ প্রিয় অন্ধরা, ভালোবাসার কোমর আর বুক নিয়ে এখনো তোমরা কর অহেতুক দড়ি টানাটানি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




