মানুষ সমান ফ্রেঞ্চ উইন্ডোটা পাহারা দেয় নৈশ পুলিশের মতন
আমার মোজাইক করা খাটে ক্রিস্টালের চাদর বিছানো
আমি মাটির মেঝেতে শুয়ে আছি তোমার অপোয়
গ্রীলের ওপাশে রাত্রি এখন
রাস্তার ওপাড়ে বয়সী শরীরদুটো নড়ে মাতাল ছায়ার মতন
আমার মাটির মেঝে হয়ে উঠছে তপ্ত মরুভূমি
আমি সাপ হয়ে শুয়ে আছি তোমার কাদার প্রতীায়
গ্রীলের ওপাশে রাত্রি এখন
ভুল করে বেজে ওঠা বাঁশি চিৎকার করে মাতাল সাইরেণের মতন
আমার তপ্ত মরুভূমি হয়ে উঠেছে শুষ্ক চোরাবালি
আমি খড়কুটো হয়ে বালিতে ভেসে আছি তোমার বৃষ্টির প্রতীায়
গ্রীলের ওপাশে রাত্রি এখন
পরিশ্রমী কাক কুকুরদের জাগিয়ে তোলে ভোরের আগমনী বার্তার মতন
আমার শুষ্ক চোরাবালি এখন জমাট হিমবাহ
আমি লাশ হয়ে পড়ে আছি তোমার রোদের প্রতীায়
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




